,

পরিত্যক্ত বস্তা থেকে ৮টি তলোয়ারসহ দেশীয় অস্ত্র উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2023
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীতে রেলস্টেশনের পাশে পরে থাকা পরিত্যক্ত বস্তা থেকে ৮টি তলোয়ারসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পৌরসভার মাইজদী রেলস্টেশনের পাশ থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে রেলস্টেশন এলাকায় অস্ত্রসহ বহিরাগত লোকজনের উপস্থিতির খবরে অভিযান চালায় ডিবি। টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া বস্তায় অস্ত্রগুলো পাওয়া যায়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর বা অসংলগ্ন কাউকে সন্দেহজনকভাবে দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করছি।