পুলিশ কর্তাদের বক্তব্য থানা আ.লীগের সম্পাদকের মতো : রুহুল কবির রিজভী
অনলাইন ডেস্ক:
পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য থানা আওয়ামী লীগের সম্পাদকের মতো বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গতকাল নাকি উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। সেখানে একজন কর্মকর্তার বক্তব্য ভাইরাল হয়েছে। তার বক্তব্য শোনার পর মনে হয়েছে- উনি কি পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তা? নাকি মোহাম্মদপুর, শাহবাগ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। আমি এটার কোনো পার্থক্য করতে পারিনি।
আজ রোববার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম রানার মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা রাষ্ট্রের বাহিনী। জনগণের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয়। জনগণের টাকায় এরা বাড়ি ভাড়াসহ সকল সুযোগ-সুবিধা পায়।
তিনি বলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন- দলীয় প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বিএনপি’র কোনো নেতা নয়। যখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ভাষায় কথা বলেন, যখন ঊর্ধ্বতন কর্মকর্তারা যুবলীগ-ছাত্রলীগ নেতার ভাষায় কথা বলেন; তাহলে আগামী নির্বাচন কী ভয়ংকর নির্বাচন হবে? ওই নির্বাচনে জনগণ ভোট দিতে যেতে