,

চাঁদপুরে বিয়ে না দেওয়ায় মাকে জবাই করলেন ছেলে

আজকের কুমিল্লা ডট কম :
April 26, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের ফরিদগঞ্জে রানু বেগম (৫৭) নামে এক নারীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা খান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রানু বেগম ওই গ্রামের আতর খানের স্ত্রী। তাদের ছেলে রাসেল খান (২৭) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাসেল খান গত কয়েক দিন ধরে বিয়ের জন্য বাবা-মাকে চাপ দিতে থাকে। তাদেরকে হুমকি-ধমকিও দেয়। একপর্যায়ে আজ দুপুরে ধারালো অস্ত্র দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে রাসেল।

চেয়ারম্যান আরও বলেন, ছেলেটার মানসিক সমস্যা ছিল। তার পরিবার তাকে নিয়ে একাধিকবার আমার পরিষদে সালিস করেছে।

ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত ) প্রদীপ কুমার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।