,

দেবিদ্বারে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ধর্ষক এরশাদ গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2024
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটশালঘর গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষনের পর আট মাসের অন্তঃসত্বা’র ঘটনায় শনিবার ১৮ ই মে (২০২৪)রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।

এরশাদ মিয়া নামে ঐ ধর্ষক কে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। ভিক্টিম কিশোরীর পরিবার সুত্রে জানা যায়,গত আট মাস আগে মেয়েটির বাবা ছোটশালঘর ব্যাপারী বাড়ির মৃত আব্দুল সালাম এর পুত্র এরশাদ মিয়া(৪৫) দোকানে পাঠালে,দোকানের সার্টার বন্ধ করে ছুরিরঘাতে মৃতূর ভয় দেখিয়ে ভিক্টিম কে জোরপূর্বক ধর্ষন করে । ঘটনার বিষয়টি পরিবার বা সমাজের কাউকে জানালে সবাইকে মেরে ফেলবে বলে হুমকি দেয় ।

পরবর্তীতে অন্তঃসত্বা হওয়ার পর ভিক্টিমের শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাকে বার বার জিজ্ঞাসার করার পরও মৃত্যূর ভয়ে নাম বলতে রাজি হয়নি,এ পর্যয়ে ভিক্টিম ঘটনার বিস্তারিত জানালে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয় । পরে ভিক্টিমের পরিবার দেবিদ্বার থানার এজাহার দায়ের করলে ঘটনা সত্যতা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ ।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে । এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইর্নচাজ নয়ন মিয়া বলেন, কিশোরীকে ধর্ষনের পর অন্তসঃত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত ধর্ষক এরশাদ মিয়া কে তথ্য প্রযুক্তির সহয়তায় গ্রেফতার করা হয়েছে ।

তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় ২০২৩ সংশোধিত নারী শিশু দমন আইনে মামলা রুজু করা হয়েছে ।