,

ওমরাহর ছদ্মবেশে দেশত্যাগের চেষ্টা, বিমানবন্দরে ধরা বদির ক্যাশিয়ার

আজকের কুমিল্লা ডট কম :
September 3, 2024
news-image

ওমরাহর ছদ্মবেশে দেশত্যাগের চেষ্টা, বিমানবন্দরে ধরা বদির ক্যাশিয়ার

ডেস্ক রিপোর্ট:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালা উদ্দিনকে আটক করেছে। তিনি ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ ত্যাগের চেষ্টা করছিলেন।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এ এসপি আনম ইমরান সালা উদ্দিনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে তাকে কক্সবাজারের উখিয়া থানায় সোপর্দ করা হবে।

র‌্যাব জানিয়েছে, সালা উদ্দিন ইহরাম বেঁধে বিমানে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানটি জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করার ঠিক আগে, রানওয়েতে দাঁড়ানো অবস্থায় র‌্যাব ফ্লাইটে অভিযান চালায় এবং তাকে ইহরামের অবস্থাতেই আটক করে।

উখিয়া থানা সূত্রে জানা যায়, সালা উদ্দিন উখিয়ার বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং জাগির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।