সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে কুমিল্লা প্রেসক্লাবের পুষ্প স্তবক অর্পণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২১, ২০২৫
news-image

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে কুমিল্লা প্রেসক্লাবের পুষ্প স্তবক অর্পণ

হাবিবুর রহমান মুন্না:

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক আহবায়ক নীতিশ সাহা,সাবেক
সহ সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য অশোক বড়ুয়া,সহ সভাপতি মাহবুব আলম বাবু, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,
দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামালসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।