,

‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়’,পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি বিভিন্ন মনোবাসনা ও প্রার্থনা সংবলিত চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি বেনামি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে লেখা ছিল— “পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়?”

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তায় প্রায় ২৮ বস্তা টাকা উদ্ধার করা হয়। টাকা গণনার কাজে মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এতিমখানার সদস্যসহ প্রায় ৪০০ জন অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলা হয়েছে। টাকা গণনার কাজ মসজিদের দোতলায় চলছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে বেনামি চিরকুটটির কারণে। অনেকেই এর পেছনের ইঙ্গিত নিয়ে আলোচনা করছেন।