বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের অভিযোগে ৬ হাইওয়ে পুলিশ প্রত্যাহার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমানসহ ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) তাদের প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওয়নের পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই বিশ্বরোড এলাকায় একটি ট্রাকে অবৈধ পণ্য থাকার অভিযোগে আটক করে হাইওয়ে পুলিশের একটি দল । পরে ৮০ হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় একটি বেসরকারি টেলিভিশনে খবর প্রচারিত হয়। এর প্রেক্ষিতে পুলিশের ছয় সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, ‘একটি অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে।