কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা পূর্বপারা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও এলাকাবাসীর আয়োজনে সদরের কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এ সময় ৫ শতাব্দিক বিক্ষোভকারীরা কালীর বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিক্ষোভ শুরু করে ধনুয়াখলা বাজারে এসে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারী জনতা এসময় “রাজার বাগী আস্তানা- কালীর বাজারে হবে না, রাজার বাগী আস্তানা – ভেঙে দাও গুড়িয়ে দাও, একশন টু একশন- ডাইরেক্ট একশন, মুসলমানের একশন -ডাইরেক্ট একশন, ভন্ডদের আস্তানা -ভেঙে দাও গুড়িয়ে দাও ও শিরিকিদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও” সহ নানা স্লোগান দিতে থাকেন।
