,

বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আমড়াতলী ইউনিয়নে মহিলা সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৬ (সদর- সদর দক্ষিণ) সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সদরের আমড়াতলী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আমড়াতলী ইউনিয়নের ভুবনঘরের ৫ নং ওয়ার্ড মধ্যমপাড়ার মফিজ মেম্বারের বাড়িতে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি নেতা শাহীন আহমেদের উদ্যোগে এই মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

মহিলা সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকার মহিলারা উপস্থিত ছিলেন।

মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরুল হক চৌধুরীর কন্যা চৌধুরি সাহানা ফেরদাউস ইভা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা জেলা বিএনপি নেতা শেখ রাজীব আহমেদ রানা,
কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ।

মহিলা সমাবেশটি সঞ্চালনা করেন শাহিন আহমেদ।