,

কুমিল্লায় ঈদ সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী শংকর চন্দ্র সরকার

আজকের কুমিল্লা ডট কম :
March 19, 2026
news-image

স্টাফ রিপোর্টার।।

ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নং গল্লাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শংকর চন্দ্র সরকারের পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ মার্চ) সকালে ১০ নং গল্লাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কংগাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ ঈদ সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে ১০ নং গল্লাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, চিনি, সেমাই, মুড়ি, খেজুর, বাদাম, ও গুঁড়ো দুধের প্যাকেট, যা তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণ শেষ শংকর চন্দ্র সরকার বলেন, ঈদকে সামনে রেখে ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো। এছাড়াও সর্বস্তরের জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা চেয়ারম্যান পদপ্রার্থী শংকর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিউটি মেম্বার, ৬ নং ওয়ার্ডের শাহিদা মেম্বার,৭ নং ওয়ার্ডের আয়েশা মেম্বার, ৩ নং ওয়ার্ডের প্রধান অলিউল্লাহসহ অনেকে।