পাঁচথুবীতে ইউপি চেয়ারম্যানের নির্দেশনায় বিনামূল্যে ভিজিএফের চাল পেলো ২২০০ পরিবার
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কতৃক মানবিক সহায়তা কমসূচীর আওতায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদের হলরুম এবং বেলা ১২টা থেকে চাঁনপুর কেরানী বাড়ি সংলগ্ন প্রাইমারি স্কুলে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহম্মেদ রাহুল। তাঁর দিকনির্দেশনায় প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব ইউনিয়ন পরিষদে এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ
সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়নের মোট ২২০০ হতদরিদ্র পরিবারের প্রত্যেককে এককালীন ১০ কেজি করে চাল প্রদান করা হয়, যা ভিজিএফের কর্মসূচির আওতায় নির্ধারিত।
চাল পেয়ে খুশি সাধারণ মানুষ। অনেকে জানিয়েছেন,ইদকে সামনে রেখে এই দুর্মূল্যের বাজারে সরকারের এমন সহায়তা তাঁদের জীবনে আশীর্বাদস্বরূপ।
চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন পাঁচথুবী ইউপির ৬ নং ওয়ার্ডের মেম্বার হারুনুর রশিদ, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ইয়াসমিন আক্তার,পাঁচথুবী ইউনিয়ন ছাএদলের সভাপতি মারুফ হোসেন।
এদিকে কেরানি বাড়ি সংলগ্ন প্রাইমারি স্কুলে চাল বিতরণে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ, আদর্শ সদর উপজেলা ছাএদল নেতা কাজী লিছান আহমেদ,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহম্মেদ রাহুল বলেন, “সরকারের পক্ষ থেকে যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চেষ্টা করছি যাতে ইউনিয়নের কোনো অসহায়, দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবার এই সহায়তা থেকে বঞ্চিত না হয়। বিশেষ করে যেসব মানুষ দিন আনে দিন খায়, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং বিপদগ্রস্ত পরিবার রয়েছে—তাদের বিষয়টি আমরা অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছি।
তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ইউনিয়ন পরিষদ সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে। সরকারের এই সহায়তা সঠিকভাবে বণ্টন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পায় এবং কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য না ঘটে।”
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ বলেন,ফ্যাসিষ্ট সরকারের আমলে সরকারের পক্ষ থেকে ইদ উপহার দেওয়া হতো।যারা চেয়ারম্যান ছিলো তারা গরীব ও অসহায় মানুষের মাঝে এই চাল সঠিকভাবে বন্টন করতো না।বাজারে বিক্রি করে দিতো। এটার হক হচ্ছে গরীবদের। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ পাশাপাশি চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুলকেও ধন্যবাদ অসহায় মানুষের মাঝে সঠিকভাবে বন্টন করে দেওয়ার জন্য।
উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কতৃক মানবিক সহায়তা কমসূচীর একটি বিশেষ উদ্যোগ।