রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে দুই কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৪, ২০২৬
news-image

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফুর রহমানকে ট্রাক হোটেল থেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরিফ(৩৭) উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিতপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া আল আমিন পেট্রোল পাম্পের উত্তর পাশে অবস্থিত ছাত্রলীগ নেতা আরিফুর রহমানের ভাড়া করা বিসমিল্লাহ ট্রাক হোটেল। প্রতিদিনই আরিফুর রহমান তাঁর হোটেলে গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়ক-বিক্রয় করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোঃ বজলুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমার নেতৃত্বে একটি টিম ওই হোটেলে অভিযান চালায়। অভিযানকালে দুই কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফুর রহমানকে আটক করা হয়। তাঁর গ্রেফতারের খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিতপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান বলেন, গাঁজাসহ আটককৃত আরিফুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানা হয়েছে।