,

কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রাণ গেল কুমিল্লার কিশোরীর

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সীমা আক্তার (১৭) নামে কুমিল্লার এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সৈকতে বেড়ানো শেষে ইজিবাইকে করে হোটেলের দিকে ফিরছিল সীমা। পথে ইজিবাইকের চাকার সঙ্গে তার ওড়না আটকে যায়। মুহূর্তেই ওড়না গলায় পেঁচিয়ে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায় সে।

পরে পরিবারের সদস্যরা সীমাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহত পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।