,

‎কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক:
‎
‎ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পাইওনিয়ারিং ডে ক্যাম্প, অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা ও ্আলোচনা সভা কলেজ মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম জিলানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাসার ভূঞাঁ, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হোসেন, কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও আইডিয়েল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
‎
‎প্রফেসর মো: আবুল বাসার ভূইয়া বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও নেতৃত্ব তৈরির এক গৌরবময় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
‎
‎প্রফেসর মো: আবদুল মজিদ বলেন, রোভার স্কাউটিং আমাদের শেখায়—নিজেকে গড়ো, অন্যকে সাহায্য করো এবং সমাজকে সুন্দর করো। একজন সত্যিকারের রোভার কখনো শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে না; সে সবসময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকে।
‎
‎মাসুক আলতাফ চৌধুরী বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি একটি জীবনদর্শন, একটি জীবনব্যবস্থা। এখানে একজন শিক্ষার্থী বইয়ের বাইরের জীবনকে জানতে শেখে, বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে।
‎রোভার স্কাউট লিডার গোলাম জিলানী বলেন, তোমরা কলেজ জীবনে রোভার স্কাউটের সঙ্গে যুক্ত থেকে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা অর্জন করেছ। বিভিন্ন ক্যাম্প, প্রশিক্ষণ, সমাজসেবামূলক কার্যক্রম, জাতীয় দিবস উদ্যাপন এবং নানা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে তোমাদের মধ্যে যে আত্মবিশ্বাস, সাহস, নেতৃত্ব ও দায়িত্ববোধ তৈরি হয়েচ্ছে।
‎
‎অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, একজন শিক্ষিত মানুষ হওয়া আর একজন প্রকৃত মানুষ হওয়া এক বিষয় নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ অর্জন কিংবা ভালো ফলাফল করা নয়; বরং একজন দায়িত্বশীল, মানবিক, বিবেকবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডে ক্যাম্পের সমন্বয়ক রোভার স্কাউট গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার মু. খালেদ সাইফুল্লাহ। ডে ক্যাম্প পরিচালনা করেন রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাজ্জাদ হোসেন ও গার্ল ইন সিনিয়র রোভার মেট দিলরুবা আক্তার ইতি।
‎
‎এসময় উপস্থিত ছিলেন রোভার মেট আশরাফুল ইসলাম, সাকিব হাসান, গার্ল ইন সিনিয়র রোভার মেট জেমিন আক্তার জয়া, সুমাইয়া হিমিসহ রোভার ও গার্ল ইন রোভারবৃন্দ।