All posts by jitu

লালমাইয়ে ফসলি জমির মাঠে বজ্রপাতে একজন নিহত

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আবু তাহের আবু (৪০) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।

শুক্রবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাতাইনকোট পূর্বপাড়ায় ফসলি জমির মাঠে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু তাহের আবু উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানায়, আবু প্রতিদিনই তার নিজের জমিতে বোরো ধানের ফসল দেখতে মাঠে যান। প্রতিদিনের মতো শুক্রবারেও তিনি জমিতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন।

পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, আমার ইউনিয়নের মাতাইনকোট গ্রামে বজ্রপাতে একজন কৃষক মারা যাওয়ার খবরে ঘটনার পরপরই আমি তার বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা জানতে পারি।

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
“রক্তের যদি হয় প্রয়োজন, এগিয়ে যাবে আপনজন” এই স্লোগানকে বুকে ধারণ করে কুমিল্লা তিতাসে একঝাক তরুণ তরুণীদের নিয়ে ২০১৭ সালের পহেলা মে প্রতিষ্ঠিত হওয়া স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “আপনজন” ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মে) বিকেল ৩ টায় উপজেলার কড়িকান্দিস্থ জিনিয়াস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ।

সংগঠনের সভাপতি মনিরা আক্তার ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কাজী নাহিদ, প্রচার সম্পাদক শান্তা ভূঁইয়া, এসফার সভাপতি ইন্জিনিয়ার মাসুদ, সাধারণ সম্পাদক ইকরাম সরকারসহ তিতাস উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দরা।

এসময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও সাংবাদিকদেরে হাতে সম্মাননা স্বারক ও চাবির রিং তুলে দেওয়া হয়।

মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মুসলিম সরকার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর ফাজিল মাদ্রাসার সামেন এই দূর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মুসলিম সরকার উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের চারু সরকার বাড়ির মৃত্যু নান্নু ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিম সরকার বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা করে বাখরনগর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর ফাজিল মাদ্রাসার সামেন পৌছলে অপর পান্ত থেকে আশা আরো একটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ লাগলে সিএনজিতে থাকা যাত্রী মুসলিম সরকার গাড়ীটি থেকে ছিটকে সড়কে পরে যান। এসময় পিছন থেকে আশা আরো একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুসিক মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইমরান খান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এবং এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান  আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শুক্রবার দুপুরে দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

নোয়াখালীতে দিঘীতে গোসল করতে নেমে এক ব্যক্তির মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় দিঘিতে গোসল করতে নেমে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত মো.স্বপন (৫৫) উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল ইসলাম পাটেয়ারীর ছেলে।

শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বাজার দিঘিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছে, শুক্রবার সকাল ১০টার দিকে জনতা বাজার দিঘিতে গোসল করতে যায় স্বপন। একপর্যায়ে গোসল করতে পানিতে নামলে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে পানিতে নামলে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে একজন পল্লী চিকিৎসক বাড়িতে এসে তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন আমরা বিষয়টি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার ৪ মে দুপুরে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনার ওমর ফারুক মাসুম (৩৫) মারা যায়। তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। মাসুম ৩১তম বিসিএস এ যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। দুপুরের দিকে ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মিসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। ৬ জন বন্ধু এবং সহকর্মি ফিরে আসতে পারলেও, তিনি দিঘির মাঝখান থেকে সাঁতরিয়ে ঘাটে ফিরে আসতে পারেননি। পরে বিকেল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

নোয়াখালির সেনবাগে আম পাড়ার বিরোধে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে পুলিশ।

নিহত মো.ইউছুফ (৩২) উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের চোর্বা বাড়ির শরীয়ত উল্যার ছেলে।

বৃহস্পতিবার ৫ মে রাত ১০টার দিকে উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের চোর্বা বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, নিহত ইউসুফ সৌদি প্রবাসী। তাদের পরিবারের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে একই বাড়ির তাঁর চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। থেমে থেমে এ নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে একই বাড়ির চাচাতো ভাই সোহেল,রুবেল ও চাচা নুরনবী সঙ্গে নিহত ইউসুফের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সোহেল,রুবেল ইউসুফকে মারধর করে এবং ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনবাগ থানার পুলিশ।

৯নং নবীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আনোয়ার উল্যাহ বলেন, গত কয়েখক দিন আগে প্রবাসী ইউসুফদের বসতঘরের পাশের একটি জায়গার মালিকানা নিয়ে আমার কাছে তাঁর চাচা অভিযোগ করে। তখন আমি দুই পক্ষকেই ওই বিরোধপূর্ণ জায়গার গাছ থেকে আম পাড়তে নিষেধ করি। একই সাথে দুই পক্ষকেই বলা হয় ঈদুল ফিতরের পর পরই জায়গার মালিকানা নিয়ে বিরোধের সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ইউসুফ ওই গাছ থেকে আম পাড়তে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ইউসুফ মারা যায় বলে শুনেছি।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী বলেন, প্রাথমিক ভাবে জানা যায় বিরোধপূর্ণ জায়াগা থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরো জানায়,এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত তিন আসামিকে আটক করা হয়েছে। যাচাই বাচাই করে আটককৃতদের নাম ঠিকানা পরে জানানো হবে।

ভাইকে বাঘের চেয়েও বেশি ভয় পায়:ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে এমপি একরাম

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বলেছেন, ভাইকে বাঘের চাইতেও বেশি ভয় পায়।

এক কর্মির প্রশ্নের জবাবে তিনি বলেন,ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জে মার্কা দেয় নাই কিন্তু কবিরহাটে কেন দেওয়া হলো। কারণ একটাই কবিরহাটের মানুষ ভালো। কোম্পানীগঞ্জের মত মির্জা নেই এখানে। ভাইকে বাঘের চাইতেও বেশি ভয় পায়। লজ্জা করতে আমার সীমা নেই।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৫টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছো বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এমপি একরাম বলেন,একজন ভাবি মায়ের মত। সে ভাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য রাখা হইছে। এটা কি পৃথিবীর মানুষ দেখে নাই। কিন্তু কোন বিচার নেই। আমি শুধু একটু বলেছি ওই পরিবারের লোক। বাহ আমার সাধারণ সম্পাদক গিরি বাদ। কত দিন আপনি বাদ রাখবেন রাখেন। মানুষ যখন ঘরে দাঁড়ায়,মানুষের যখন মাথায় লাখে তখন হিতাহিত জ্ঞান থাকেনা। এখন মানুষ আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর জন্য রেডি হচ্ছে।

কবিরহাটবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা কবিরহাটের একজন নেতৃত্বে চাই। আমরা সারা জীবন কি তাদের গোলামী থাকব। পরিবার একটা পুরো বাংলাদেশ কাপাই দিছে। আমাকে প্রধানমন্ত্রী হাত বেধে দিছে। ঊনি আমার কাছে খবর পাঠিয়েছে। আমি যেন একটা কথাও ওদের বিরুদ্ধে না বলি। আমি বলবও না। এমোনো শুনা যায় অনেকে কথা বলার জন্য অনেক টাকা পাইছে। এমোনো শুনা যায় নিজ ঘরে আগুন লাগিয়ে কেউ আলু পোড়াতে চায়। তাহলে ঘরও কয়লা হয়ে যাবে আলুও কয়লা হয়ে যাবে। কবিরহাটের লোকই তাকে এমপি বানাইছে। আজকে কবিরহাটে তিন ভাগে বিভক্ত। নেতৃত্ব যদি ঠিক না থাকে। কবিরহাটের মানুষ কেন যাবে আপনাদের কাছে। খালি এমপি গিরি করার জন্য ঢাকায় বসে থাকলেতো হবেনা। আমার এলাকার মানুষ আমাকে দেখলে যে মনো শক্তি পাবে, তাঁর সংসারেও সে মনো শক্তিটা কাজে লাগবে।

একরাম বলেন, আমি উপরে অনেক কথাবার্তা বলেছি। আমি শেখ হাসিনার কর্মি। যারা আমাকে সরাইতে চাইছেন,আগামী ডিসেম্বর মধ্যে আপনারাও থাকেন কিনা এটাও আমাদের দেখার বিষয়। বেশি বাড়াবাড়ি ভালোনা। আপনারা ভারপ্রাপ্ত। কয়েকজন ফোন করে বলে মাইজদীতে এক হাজার লোক হয়নাই। ওবায়দুল কাদেরের কোন প্রেগ্রামে যদি এক হাজার লোক হয় এটাতো আমাদের জন্যও লজ্জার ব্যাপার। কারণ এ আজকে কবিরহাটের অনেকে রাগ আমি কেন দুই (সিড) আসনের জন্য বলছি। আরে দুই সিডের জন্য বলছি কবিরহাটের মানুষ অবহেলিত। এ অবহেলিত মানুষকে বুকের মধ্যে টানার জন্য। এরা আমাকে সৃষ্টি করে সুবর্ণচর- সদরে পাঠিয়েছে।

হোমনায় ওয়াই সেতুতে মোটর সাইকেলের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুর ওয়াই সেতুতে মোটর সাইকেলের ধাক্কায় মো. কালু মিয়া( ৮০), পিতা মৃত চান মিয়া, নামে এক পথচারী নিহত হয়েছে।

এলাকা বাসীর সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৫ মে) কালুমিয়া ভুরভুরিয়া বাজার থেকে সন্ধ্যার দিকে সেতুর পাশ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিয়ে চলে যায়, তারপর তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মৃত কালু মিয়ার বাড়ি পার্শ্ববতী বাঞ্চারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. লুৎফর নাহার নিবিড় বলেন কালু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ২,আহত ৩

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ট্রাক চাপায় ২ সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে । এ ঘটনায় আরো তিনজন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

নিহতরা হলো সবুজ (৪৫) ও জুবাইদা (৫০)। তাঁরা  ২ জনই সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার চির্গি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।

স্থানীয়রা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার (৪৫) মেয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। পরিবারের সিন্ধান্ত অনুযায়ী সে বৃহস্পতিবার দুপুরের দিকে মেয়ের বিয়ের বাজার করতে যায় জেলা শহর মাইজদীতে। বাজার শেষে বিয়ের অনুষ্ঠানের বাজার নিয়ে মাইজদী থেকে সুবর্ণচর উপজেলায় চরবাটা তোতার বাজার এলাকায় বাড়ি ফেরার পথে সিএনজিটি চিরিগী বাজার পৌঁছলে পেছনের দিক থেকে একটি ট্রাক সিএনজিকে দিলে চাপা দিলে সবুজ (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। একই দুর্ঘটনায় সুবর্ণচর উপজেলার জুবাইদা (৫০) এক নারীও ঘটনাস্থলে মারা যায় ।

ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে ইউপি সদস্যের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে এক ইউপি সদস্য মারা গেছে।

নিহত ইউপি সদস্যের নাম মো. শাহ আলম (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।

বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালের দিকে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় নিহত ইউপি সদস্যের এক ছেলের সাথে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজন যুবককের সাথে ঝগড়া বেঁধে যায়। খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। ওই সময় ইউপি সদস্য শাহ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।