All posts by jitu

কুমিল্লায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন কুমিল্লা সংরক্ষিত নারী আসনের সাংসদ আনজুম সুলতানা সীমা।

এ সময় জেলা প্রশাসক কামরুল মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) দুপুর ৩ টায় কুমিল্লা শহীদ ধীরন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সভা কক্ষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবং কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন এর সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এইছাড়াও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কর্মীগণ এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথির উপস্থিতিতে সকল কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সকল কর্মকর্তাদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেন।

কুমিল্লায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।

দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর পার্কসংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন কুমিল্লা সংরক্ষিত নারী আসনের সাংসদ আনজুম সুলতানা সীমা।

এ সময় জেলা প্রশাসক কামরুল মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব:) আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন ।

কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালিত

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ৯ টায় কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়ার নেতৃত্বে কার্যালয়ে সকল কর্মকর্তা – কর্মচারী এবং জীবিকায়নের প্রশিক্ষণার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ টায় কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সদস্য এবং ডে কেয়ার সেন্টারে ৭০ জন কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেন।

কেক কাটার পর প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়ার উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

পরিশেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বই পরিচিতি: বইমেলায় লে.কর্ণেল নাজমুল হুদা খানের “করোনাকালের কথকতা”

 

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব অতিমারির ইতিহাসে করোনা অন্যতম স্থান দখল করে থাকবে তাতে সন্দেহের অবকাশ নেই। লেখক করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কর্মক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখার সুযোগ তথা, করোনাকালে কুমিল্লা ও কুর্মিটোলার কর্মক্ষেত্রে কোভিড-১৯ বিষয়ক জনসচেতনতা গড়ে তোলা, প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিতকরণ, প্রশিক্ষন ও চিকিৎসা সেবা প্রদানে সামনের কাতারে ছিলেন ।

পাশাপাশি এ বিষয়ে তথ্য উপাত্ত সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশের মাধ্যমে জনসাধারণকে সম্যক ধারনা দেয়ার প্রয়াস চালিয়েছেন; সমসাময়িক ভাবনা নিয়ে কিছু কাব্য চর্চ্চাও ছিল সংগী। করোনা যুদ্ধটি স্মরণীয় করে রাখা, কিংবা এর অভিজ্ঞতা কাজে লাগানো এবং অনাগত কোন মহামারি রুখে দেয়ার প্রচেষ্টাই “করোনাকালের কথকতা”।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুমিল্লা মহানগর যুবলীগের পুষ্পস্তবক অপর্ণ

স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কুমিল্লা নগরীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ।

এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদি, সদস্য হাসান ইমাম, বাদল খন্দকার, শাহলম, বোরহান মাহমুদ কামরুল, নাজমুল ইসলাম শাওন, আলী ইকরাম তুহিন, আকাশ ওয়াহিদ প্রমুখ।

 

পরে যুবলীগের উদ্যোগে নগরীর মসজিদে মিলাদের আয়োজন করা হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন কুমিল্লা জেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২-তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা নগরীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে পুষ্পস্তবক অপর্ণ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টুর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন  যুবলীগ নেতা গাজী মনির, মোঃ জালাল উদ্দিন,সাইফুল ইসলাম সুমন,হানিফুল ইসলাম, রনি, এয়ার আহম্মদ সেলিম; আক্তার হোসেন আকাশ,মেহেদী হাসান শরীফ,আসাদুজ্জামান লিটন, মোহাম্মদ সোহেল আজমসহ আরো অনেকে ।

তিতাসে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপন করেছে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে কেক কাটেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-আলম, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন মুন্সি, জিয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা ভূঁইয়া, সাধারন সম্পাদক শাহিন ভূঁইয়া, উপজেলা তাঁতী লীগের সভাপতি রেজাউল মোল্লা, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল ও নারায়ন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল প্রমূখ।
পরে যুবলীগের অস্থায়ী কার্যালয় এর সামনে থেকে একটি র‍্যালী বের করে গৌরীপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

অসহায় শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে সরকারী শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়।

সকাল ১০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহ আবদুস ছালাম শিশুদের নিয়ে কেক কাটেন। এর আগে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোঃ আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহ আজহারুল ইসলাম, হিসাব ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ছানা উল্যাহ, কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবদুল খালেকসহ বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে সরকারী শিশু পরিবারের ২০ জন শিশুকে নিয়ে কেক কাটেন কুমিল্লা শিক্ষাবোর্ডর চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম। এর আগে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে ওই শিশুদের গোলাপি রংয়ের নতুন জামা উপহার দেয়া হয়। নতুন পোষাক পেয়ে অনেক আনন্দিত হয় শিশুরা।

বোর্ডের মিলনায়তনে শিশুরা মাথার টুপি পরে ও নতুন পোষাক গায়ে আনন্দ করে। তাদের সাথে আনন্দে মেতে উঠেন বোর্ডের কর্মকর্তা – কর্মচারীরা।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ববোধের অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিনে নগরীর সংরাইশ শিশু পরিবারের অনাথ শিশুদের নিয়ে কেক কেটেছি। এই শিশুগুলোকে বঙ্গবন্ধু সম্পর্কে বলেছি। আমরা চাই শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে যাক। তাহলে সুন্দর সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

কুমিল্লা সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর, কুমিল্লা এর তত্ত্বাবধানে কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা, উৎসাহের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২-তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকল অফিসারদের জন্য সম্মিলিতভাবে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জাতির পিতার জীবনীর উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাব্বি আহসান।

দিবসটি উপলক্ষে সেনানিবাসের সকল সেনাসদস্যের জন্য স্ব-স্ব ইউনিট কর্তৃক জাতির পিতার জীবনীর উপর আলোচনা অনুষ্ঠান, ভিডিও চিত্র প্রদর্শন এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া কুমিল্লা সেনানিবাসের সকল মসজিদে জাতির পিতার রূহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এদিকে, কুমিল্লা সেনানিবাস এরিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা, রচনা, চিত্রাংকন, আবৃত্তি এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।