Tag Archives: অবৈধ গ্যাস সংযোগ

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন ও পাইপ লাইন উচ্ছেদ, ৩ জনকে জরিমানা

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন ও পাইপ লাইন উচ্ছেদ, ৩ জনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ লাইন উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের বারাইর গ্রামে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

এসময় প্রায় এক হাজার ফুট পাইপ লাইন অকেজো করা হয় এবং ২৬ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১ ইঞ্চি ব্যাসের ২৫টি পাইপ যা দৈর্ঘ্য ২০ ফুট করে মোট ৫০০ ফুট এবং ২৬টি লোকাল রেগুলেটর জব্দ করা হয়েছে।

এছাড়াও অবৈধ গ্যাস সংযোগকারীদের মধ্যে ৩ জনকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাকী অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

অবৈধ গ্যাস সংযোগের দায়ে যে ৩ জনকে অর্থদণ্ড করেন তারা হলেন- বারাইর গ্রামের সুলতান আহমদের স্ত্রী নিলুফা আক্তার (৪৫), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ সেলিম (৪২) ও একই গ্রামের আলী আশ্রাফের ছেলে আবুল কাসেম (৩৩)।

এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বাখরাবাদ গ্যাসের কুমিল্লার বিভিন্ন বিভাগের ডিজিএমগণ এবং বাখরাবাদ গ্যাস এর উপ-পরিচালক আব্দুর রউফ চৌধুরী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

নগরীর বিভিন্ন এলাকায় ৩৬টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণসহ বকেয়া বিল পরিশোধে অভিযান পরিচালনা করেন বাখরাবাদ গ্যাগ সিস্টেম এণ্ড লিমিটেড।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্জিনিয়ার ফজলে রাব্বি ও উপব্যবস্থাপক (পার্সোনাল) আনিসুর রশিদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

নগরীর কুমিল্লা সরকারি মহিলা কলেজ সংলগ্ন অংকুর হাউজিংয়ে ৪টি অনুমোদিত সংযোগে প্রায় ৪০টি অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। স্বত্বাধিকারী সত্য নারায়ণ প্রথমে ২৮টি লাইনের স্বীকারোক্তি দিলেও পরবর্তীতে ৩৬টি অবৈধ গ্যাস সংযোগে বিছিন্ন করা হয়।

নগরীর রাণীর দিঘির পাড় গৌরিপুর হাউজে ৪টি অবৈধ সংযোগ, চকবাজার এম এম প্লাজায় ৪টি অবৈধ সংযোগ, তার পাশেই মৈত্রী টাওয়ারে ১টি অবৈধ সংযোগ ও নগরীর ১৫ নং ওয়ার্ডে কাশারীপট্টি এলাকায় আয়শা বেগমের বাড়িতে ১টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

এ বিষয়ে প্রকৌশলী ফজলে রাব্বি সত্যতা নিশ্চিত করে জানান, বাখরাবাদ গ্যাগ সিস্টেমের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।