Tag Archives: করোনাভাইরাস

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা

ডেস্ক রিপোর্ট:

হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে দেশে এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় আসেন শর্মিলা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা। এরপর বনানী ডিওএইচএসে মায়ের বাসায় যান তিনি। আজই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন শর্মিলা।

এর আগে গত মার্চে খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছিলেন কোকোপত্নী। তিনি বর্তমানে লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারকে নিয়ে লন্ডনে অবস্থান করছেন।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দুর্নীতির মামলায় সাজা হলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। তখন থেকে তিনি গুলশানের ভাড়াবাড়িতে থাকেন। প্রতি ছয় মাস পরপর সরকার তার মুক্তির মেয়াদ বাড়াচ্ছে।

ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলার নোয়াপাড়া শহিদ মিয়ার বাড়ী মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লার সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।

সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে সীমান্তবর্তী উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। ব্রাহ্মণপাড়াকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

 

বুড়িচংয়ে মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে বুড়িচং উপজেলার পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আবু তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: আবু মোতালেব, পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: শাহ আলম ও মো: রিপন।

স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুসা। সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে সীমান্তবর্তী উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

বক্তাগণ বলেন, বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। বুড়িচংকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিকভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লার সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন ।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৩৯ লাখ, আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ছুই ছুই

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৯৯ লাখ ১২ হাজার ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৯৭ হাজার ৩৯১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৩০৩ জন।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ হাজার ২২৪ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ২৫৪ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ১৩ হাজার ২০৩ জন।

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখনো সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৮০৩ জনের। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৭ হাজার ৮৭৫ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ১৭ হাজার ১৩৪ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ২৭ হাজার ৮৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন লাখ ৯০ হাজার ৬৯১ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৩১১ জন।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ লাখ চার হাজার ৮৯৭ জনের। আর এক কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৮৪৭ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুপুরীতে রূপ নিয়েছে ব্রাজিল,সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রাজিলে ফের ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি করোনাভাইরাস। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে একদিনে করোনায় মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

এ ছাড়া দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন।

দাউদকান্দিতে প্রথম করোনার টিকা নেবেন উপজেলা চেয়ারম্যান

 

জাকির হোসেন হাজারীঃ

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় টিকা প্রদান কর্মসূচির মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রথম করোনার টিকা নেবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তার ব্যাক্তিগত কর্মকর্তা সানি হাসান ক্ষুদে বার্তায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

সারা দেশের মতো ৭ ফেব্রুয়ারি দাউদকান্দিতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে। উপজেলার সবার আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন করোনার টিকা গ্রহণ করবেন।

নগরীর চকবাজারে কাশারিপট্টি উন্নয়ন সংস্থা থেকে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টারঃ

করোনাভাইরাসের ২য় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লা নগরীর চকবাজারে কাশারিপট্টি উন্নয়ন সংস্থা কর্তৃক বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পরে কাশারিপট্টি জামে মসজিদে এই স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও জুম্মার নামাজ পড়তে আসা যে সকল মুসল্লিরা মাস্ক পরিধান করে আসেনি তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়। সকলের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাশারিপট্টি উন্নয়ন সংস্থার সমন্বয়ক জামাল উদ্দিন বৈশাখ, সংগঠনের কর্মি পল্লব, ইমরান, মাহফুজুর রহমান সুমন, সাঈদসহ অন্যান্য কর্মিরা।

স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণের সময় জামাল উদ্দিন বৈশাখ বলেন, করোনা মহামারিতে আতঙ্কে পুরো বিশ্ব। বাংলাদেশও এর থেকে দূরে নেই। তাই করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন মসজিদ ও জনসমাগম স্থানে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করে আসছি। আগামীতেও জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও নতুন স্ট্রেইনে আরও ৭টি লক্ষণ প্রকাশ

 

ডেস্ক রিপোর্টঃ

নতুন ধরনের করোনাভাইরাসের আতঙ্কে স্থবির পুরো ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে।

এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ শতাংশ দ্রুত গতিতে।

ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনার নতুন স্ট্রেইনে আরও ৭টি নতুন লক্ষণের খোঁজ জানা গিয়েছে।

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে যার ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে।

নতুন স্ট্রেইনে জ্বর, শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরও বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে।

১. ক্লান্তি
২. ক্ষুধামন্দা
৩. মাথা ব্যথা
৪. ডায়রিয়া
৫. মানসিক বিভ্রান্তি
৬. পেশী ব্যথা
৭. স্কিনে র‌্যাশ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

 

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার রাতে পাওয়া করোনার রিপোর্ট থেকে বিষয়টি জানা যায়। বর্তমানে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

সোমবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এদিকে, শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করেছেন শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন (ইরাব) নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে বলে জানা গেছে।

রহস্যজনকভাবে বন্ধ কুমেকের পিসিআর ল্যাব, বলা হচ্ছে ল্যাবে ভাইরাস

স্টাফ রিপোর্টারঃ

ভাইরাস ছড়িয়ে পড়ার ঘোষণা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে গত ৬ দিন ধরে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা বন্ধ রয়েছে।

ওই ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রাখার ফলে জেলা সিভিল সার্জন কার্যালয় কোনো পরীক্ষার ফল পাচ্ছে না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের ল্যাব থেকে বিদেশগামী কিছু নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। এ অবস্থায় করোনার উপসর্গ থাকা নমুনা দেয়া ব্যক্তি ও তাদের স্বজনরা ভোগান্তিতে রয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ করোনা শনাক্তের পরীক্ষা বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ নভেম্বর থেকে ল্যাবে সমস্যা দেখা দেয়। ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে আমরা সমাধানের চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন ঢাকা থেকে লোকজন এসে এটি ঠিক করার পর ল্যাব চালু সম্ভব। তবে কবে নাগাদ ল্যাব চালু হবে এব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, গত ৩০ নভেম্বর থেকে আমরা করোনার কোনো নমুনা পরীক্ষার ফলাফল পাচ্ছি না। ল্যাবে সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা চট্টগ্রাম ও নোয়াখালীতে প্রবাসীদের কিছু নমুনা পাঠিয়েছিলাম। সেখান থেকে কিছু পরীক্ষার ফল এসেছে।

কুমেক সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ১৭ এপ্রিল মেশিন আনা হয়। ২৬ এপ্রিল ল্যাব স্থাপনের কাজ শেষ হয়। ২৯ এপ্রিল থেকে একটি পিসিআর যন্ত্রে নমুনা পরীক্ষা শুরু হয়। পরে আরও একটি যন্ত্র যুক্ত করা হয়। এরপর থেকে দুটি যন্ত্র দিয়ে নমুনা পরীক্ষা চলতে থাকে।

এদিকে করোনার উপসর্গ থাকা নমুনা দেয়া ব্যক্তি ও তাদের স্বজনদের অনেকেই দাবী করেন-কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য সঠিক নয়।নগরীর দুটি বেসরকারি ল্যাবে করোনার পরীক্ষার সুযোগ করে দিতে কুমেকের ল্যাব রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে। ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করেছেন।