Tag Archives: চাদঁপুর জেলা

চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

সিএনজি চালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগম (৩০) আহত মামুন (৩৫) কে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা দেয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসার সময় চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চাকা ফেঁটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী লরি ও সিএনজি স্কুটারটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে সিএনজির ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সিএনজি চালকের বাড়ি পার্শ্ববর্তী রায়পুর উপজেলায় এবং নিহত নারীর বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে। এছাড়া নিহত মামুনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চান্দিনার মহারং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৯পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৯ বোতল ফেন্সিডিল ও ৭টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পিতামর্দি বাজার এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. জুলহাস (৪০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভ‚মি গ্রামের মৃত সামছুল হক এর স্ত্রী ফিরোজা বেগম ফিরু (৫০) ও চান্দিনা উপজেলার মহারং গ্রামের আবু তাহের মুন্সির ছেলে মির্জা হোসেন রুবেল মুন্সি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পৃথক তিনটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহী ২টি বাস থেকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে ফিরোজা বেগমকে, ৪৯পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জুলহাসকে আটক করা হয়। এছাড়া চান্দিনার মহারং এলাকা থেকে বিয়ারসহ মির্জা হোসেন রুবেল মুন্সিকে আটক করা হয়। ৩টি ঘটনায় চান্দিনা থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুলের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক মামলা

ডেস্ক রিপোর্ট:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হকের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন তার স্ত্রী। গত ১৭ নভেম্বর চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মেয়রের প্রথম স্ত্রী সোনিয়া।

মামলার আর্জিতে সোনিয়া উল্লেখ করেন, ইসলামি শরিয়া মোতাবেক ২০১০ সালে মাহফুজুল হকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে সোনিয়ার বাবা তাকে স্বর্ণালংকার ও ঘরের সব আসবাবপত্র দেন। পরে ব্যবসার কথা বলে মাহফুজুল হক শ্বশুরের কাছে ৫ লাখ এবং তার ভায়রার কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ধার নেন। তবে স্ত্রী সোনিয়া দেখেন স্বামী মাহফুজুল হক একজন মাদকসেবী এবং অন্য নারীতে আসক্ত। প্রায়ই মাদকসেবন করে স্ত্রীকে মারধর করতেন তিনি। দাম্পত্য জীবনে তাদের এক পুত্র এবং দুই কন্যা সন্তান রয়েছে।

আদালতে মামলার বিষয়ে সোনিয়া আরও জানান, শুধু সন্তানদের মায়ায় এত নির্যাতন সহ্য করেও সংসার করে আসছেন তিনি। আরও ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য নানাভাবে তাকে শারীরীক নির্যাতন করেন মাহফুজুল। মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে এলেও আলো নামে এক নারীর সঙ্গে মাহফুজুল সম্পর্কে জড়ান এবং অবাধ মেলামেশা করেন। এর প্রতিবাদ করলে স্ত্রী সোনিয়ার ওপর নেমে আসে নির্যাতন। এক পর্যায়ে কুমিল্লার ওই নারী আলোকে বিয়েও করেন তিনি।

সোনিয়া বলেন, ‘আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য ২-৪ দিন পরপরই বাবার বাড়ি থেকে লাখ লাখ টাকা যৌতুক আনতে বলেন। আর যৌতুক না দিতে পারলে শুরু হয় অমানুষিক নির্যাতন। মাহফুজুলের বাবা এই নির্যাতন দেখেও না দেখার ভান করেন। বর্তমানে আমি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এমন অবস্থায়ও নির্যাতন থেমে থাকেনি। আমাকে ৫ লাখ টাকা না দিলে ঘরে থাকতে দেবে না বলে সাফ জানিয়ে দেন। বিষয়টির প্রতিবাদ করলে স্বামী আমাকে হত্যার জন্য গলা চেপে ধরেন এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন। এতে আমি অচেতন হয়ে পড়ি। স্থানীয়রা আমাকে উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করান। উপায় না দেখে আমি ফরিদগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে তারা আমাকে চাঁদপুর কোর্টে মামলা দেওয়ার পরামর্শ দেন। পরে ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করি।’

সোনিয়া দাবি করেন, মেয়র মাহফুজুল হকের হুমকির ভয়ে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানসহ সংশ্লিষ্টদের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তবে স্ত্রীর অভিযোগের বিষয়ে মেয়র মাহফুজুল হক বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সামনে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন, তাই প্রতিপক্ষ প্রার্থীরা আমার স্ত্রী সোনিয়াকে দিয়ে এ মামলার সহযোগিতা করেছেন।’ তিনি বলেন, ‘আমার প্রথম স্ত্রী সোনিয়ার সঙ্গে আমি সংসার করছি না। কারণ, তার চালচলন ভালো ছিল না। ছেলে আমার সঙ্গে থাকে। মেয়েরা মায়ের কাছে থাকে। অনেক কথাই বলতে পারছি না। সাংসারিকভাবে আমি সুখি না।’

জানা গেছে, মেয়র মাহফুজুল এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। এর মধ্যে প্রথম স্ত্রী সোনিয়া, দ্বিতীয় স্ত্রীকে বিদায় করে দেন। বর্তমানে তৃতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে মাহফুজুল হক আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে মেয়র হন। বর্তমানে তিনি ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন।

চাঁদপুরে হাঁটতে বের হলেন ডায়াবেটিক রোগী মা, ঘরে ঢুকে ঘুমন্ত শিশুকে ধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে ভোরে হাটতে বের হয়েছিলেন ডায়াবেটিক রোগী মা। এ সময় ঘরে ঢুকে তৃতীয় শ্রেণির মেয়ে (১০) শিশুকে ধর্ষণ করেছে হাসিম গাজী (৩৫) নামের এক যুবক। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল্লাপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সূত্রে জানা যায়, ধর্ষিতার মা একজন ডায়াবেটিক রোগী। প্রতিদিনের মতো বুধবার (১৮ নবেম্বর) সকালে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন তিনি। সেই সুযোগে একই বাড়ির বারেক গাজীর ছেলে হাসিম গাজী (৩৫) দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তার মা ছুটে আসেন। এ সময় ধর্ষক নিজেই ভেতর থেকে দরজা খুলে শিশুটির মায়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং ক্ষমা চাইতে থাকে।

পরে শিশুটির মা বুধবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ বড়ুয়া জানান, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আসামি এখনও পলাতক। তাকে আটক করতে আমরা মোবাইল ট্র্যাকিংসহ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

চাঁদপুর থেকে কুমিল্লার যুবকের লাশ উদ্ধার: ভাতিজাকে হত্যা করে ফেলে এসিছিল চাচা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় নিখোঁজের একদিন পর চাঁদপুরের শাহরাস্তিতে পরিত্যক্ত ড্রাম থেকে সিদ্দিকুর রহমানের লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

জমি নিয়ে বিরোধের জেরে গত (১০ নভেম্বর) ভাতিজা সিদ্দিককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে, কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ড্রামে ভরে চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক বাজার এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় চাচা সারওয়ার আলম।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর পিবিআইয়’র অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এনিয়ে স্থানীয় সালিশ বৈঠকে সন্তুষ্ট না হওয়ায় সিদ্দিককে হত্যা করে সারোয়ার। এ ঘটনায় গ্রেফতার সারোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

চাঁদপুরে মাস্ক না পড়ায় ২০১ জনকে ২৯ হাজার ৫৬০ টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর জেলা জুড়ে প্রশাসনের সাড়াশি অভিযানে মাস্ক না পড়ার কারণে ২০১ টি মামলায় ২০১ জনকে ২৯ হাজার ৫৬০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে চাঁদপুরে শতভাগ মাস্ক নিশ্চিতের জন্য জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার ১১টি পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

এদিন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদি হাসান মানিক, উজ্জল হোসেন, মঞ্জুরুল মোর্শেদ ও আজিজুন্নাহার চাঁদপুর সদরের ৪টি পয়েন্টে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০৬ টি মামলায় ১০৬ জনকে ১৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও হাজীগঞ্জে ১৭ টি মামলায় ১৭ জনকে ৩ হাজার ১৬০ টাকা, কচুয়ায় ১৫ টি মামলায় ২ হাজার ৬০০ টাকা, শাহরাস্তিতে ১২ মামলায় ১ হাজার ৩০০ টাকা, ফরিদগঞ্জে ৯ মামলায় ৩ হাজার টাকা, মতলব উত্তরে ১২ মামলায় ১ হাজার ৯০০ টাকা, মতলব দক্ষিণে ১৯ মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উক্ত অভিযান গুলোর সার্বিক সমন্বয় ও মনিটরিং এর দায়িত্ব পালন করেন। এসময় পুলিশ প্রশাসন, আনসার, জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। তাছাড়া বিভিন্ন যানবাহনে ঘড় সধংশ, ঘড় ঢ়ধংংবহমবৎ সম্বলিত স্টিকার লাগানো হয়।

এ সময় তাদের সাথে মোবাইল কোর্ট পরিচালনা ও স্টিকার বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকবৃন্দ। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে মাস্ক না পড়ার দায়ে দেড় ঘন্টায় ৫২ টি মামলায় ৮১ জনকে অর্থ জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে চাঁদপুরে শতভাগ মাস্ক নিশ্চিতের জন্য জেলা প্রশাসকের মোঃ মাজেদুর রহমান খান এর নির্দেশে শহরের বিভিন্ন স্থানে ২য় দিনের মত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মাস্ক না পড়ার কারণে ৫২ টি মামলায় ৮১ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত (১৫০ মিনিট) চাঁদপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিষ্ট্রেটগণ এই অভিযান পরিচালনা করেন। এতে ৫২ টি মামলায় ৮১ জনকে মোট ৭ হাজার ৬শ’ ২০ টাকা জরিমানা করা হয়। এদিন জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ওয়ালিদুজ্জামান ও ইমরান মাহমুদ ডালিম এসব আদালত পরিচালনা করেন। এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উক্ত অভিযান গুলোর সার্বিক সমন্বয় ও মনিটরিং এর দায়িত্ব পালন করেন। এসময় পুলিশ প্রশাসন, আনসার, জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। জরিমানাকৃত ৮১ জনসহ প্রায় ১শ’ জনকে চাঁদপুর স্টেডিয়ামের হল রুমে ১ ঘন্টা আটকে রেখে বড় পর্দায় মাস্ক ও স্বাস্থবিধির উপর ১ ঘন্টার সচেতনতামূলক ভিডিও দেখানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর জেলায় সকল মানুষকে শতভাগ মাস্ক পড়ানোর জন্য কাজ করছি। মানুষকে সচেতন করার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করছি। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এমনকি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আটককৃতদের ১ ঘন্টা যাবত মাস্ক পরিধানের উপর সচেতনতামূলক ভিডিও দেখানো হয়েছে।