Tag Archives: চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ আটক ৪

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ ৪ যুবককে আটক করেছে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেষ্টুরেন্ট ঘেরাও করে হোটেলের ভিতর থেকে হোটেল মালিক সালাউদ্দিন আইয়ুবী, ইলিয়াছ, রুবেল ও ইমাম মেহেদীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে কোমরে ও পকেট থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২ এপ্রিল) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন।

আটককৃতরা হলেন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে সালাউদ্দিন আইয়ুবী, পৌর এলাকার নবগ্রাম চৌধুরী বাড়ির আবদুল মালেকের ছেলে ইলিয়াছ, একই গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে সোহেল রানা রুবেল, নোয়াপাড়া গ্রামের কাজী শুক্কুর মিয়ার ছেলে ইমাম মেহেদী। তাদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ আসামীকে মামলা দিয়ে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। রোববার আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ভারতে পাচারকালে কুমিল্লার সীমান্ত থেকে ৯টি গুইসাপ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত থেকে ৯টি গুইসাপ উদ্ধার করেছে ১০ বিজিবি।

শুক্রবার বিকাল পৌনে পাঁচটায় উপজেলার ধনমুড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করা হয়।

শনিবার (০১ এপ্রিল) ১০ বিজিবি এর সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ধনমুড়ি সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালীন সময়ে দেখা যায় দুই জন ব্যক্তি ২টি প্লাস্টিকের বস্তায় করে কিছু মালামাল নিয়ে ভারতের দিকে যাচ্ছে। বিষয়টি সন্দেহ হলে টহলদল উক্ত ব্যক্তিদের দিকে এগুলে তারা বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অতঃপর বস্তাগুলো উদ্ধার করে তার মধ্যে লেজ এবং মুখ বাঁধা অবস্থায় ০৯টি গুইসাপ পাওয়া যায়।

উদ্ধারকৃত গুইসাপগুলো শনিবার (০১ এপ্রিল) চৌদ্দগ্রাম উপজেলার বন কর্মকর্তা মোঃ শহিদ মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী পরিত্যাক্তা এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে মহিউদ্দিন প্রকাশ গাউয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা তথ্যটি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবক উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুল কাদেরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাহির হলে অভিযুক্ত যুবক ওই নারীকে জিম্মি করে ধর্ষণ করে। এসময় নারী চিৎকার করলে যুবক পালিয়ে যায়।

এ বিষয়ে মা নাজমা বেগম শুক্রবার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার নারীকে মেডিকেল পরিক্ষার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

কুমিল্লায় বেড়েছে করোনা রোগীর সংখ্যা, আজ শনাক্ত ৩৯ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে শনাক্ত হয়েছে ৩৯ জন। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৯২ জন।

আজ আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনের ৩৬ জন, বরুড়ার ২ জন, চৌদ্দগ্রামের ১ জন।

আজ নতুন কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৮৭ জন।

আজ করোনা থেকে সুস্থ্য হয়েছে সিটি করপোরেশনের ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৩০ জন।

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কাজী আল-রাফির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মীরু, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, গুনবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব, কাউছার হানিফ শুভ, মতিউর রহমান জালাল, নূর আলম, আরিফুর রহমান, সহ স্থানীয় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কেককাটা ও চৌদ্দগ্রাম বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় সাংসদ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।