Tag Archives: জরিমানা

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে জরিমানা

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের সমন্বয়ে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) শাসনগাছা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেসার্স ফুলকুড়ি সুইটস প্রতিষ্ঠানটিকে বিএসটিআই অনুমোদন (সিএম লাইসেন্স) ব্যতীত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুলকুড়ি ব্র‍্যান্ডের মিষ্টি উৎপাদন ও বিক্রি করার কারণে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমদ এবং কাজী মোঃ শাহান। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার কারসাজি

শেয়ার কারসাজি, সাকিব আল হাসানকে জরিমানা

শেয়ার কারসাজি, সাকিব আল হাসানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজির কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিব আল হাসানসহ সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকীর পক্ষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মো. আবুল খায়েরকে ২৫ লক্ষ টাকা, সাকিব আল হাসাকে ৫০ লক্ষ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লক্ষ টাকা, মোনার্ক মার্টকে ১ লক্ষ টাকা, আবুল কালাম মাতব্বরকে ১০ লক্ষ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লক্ষ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (০৩ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ চৌদ্দগ্রাম খাদ্য গুদামের বিপরীত পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের দক্ষিণ পাশে মিজানের কলার আড়ৎ এ অভিযান চালিয়ে বিষাক্ত ক্যামিকেল দ্বারা মাত্র এক ঘন্টার মধ্যে কলা পাকানোর অভিযোগে ওই কলা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদেকেও এ ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও একই দিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করায় এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা সেনেটারী কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইমাম হোসেন সজীব, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘রমযানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী বিষাক্ত ক্যামিকেল মিশিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে কাঁচা কলা পাকানোর পর বাজারজাত করছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে থানার দক্ষিণ পাশের একটি কলার আড়ৎ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করার অভিযোগে ধোড়করা বাজার এলাকার এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও অবৈধ ব্যবসা বন্ধে উপজেলার প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

দেবিদ্বারে ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও দেবিদ্বার উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে উপজেলায় ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় চর বাকরের মেসার্স নিউ রাসেল ব্রিকসকে ২ লক্ষ টাকা এবং মেসার্স কে এম বি ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন দেবিদ্বার থানা পুলিশ ।

বুডিচংয়ে ৫টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা বুডিচং উপজেলায় ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও বুড়িচং উপজেলা প্রশাসন এর উদ্যোগে বুড়িচং উপজেলায় ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় বুড়িচং মেসার্স এ গনি ব্রিকসকে ১ লক্ষ টাকা, মেসার্স এ আর বি ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আজাদ কনস্ট্রাসটিং এন্ড ট্রেডিং ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স দীনা ট্রেডার্সকে ১ লক্ষ টাকা এবং মেসার্স হাজী আকবর আলী এন্ড সন্সকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন বুড়িচং থানা পুলিশ।

কুমিল্লা নগরীর পপুলার হাসপাতাল এবং স্কয়ার হসপিটালকে ১লাখ টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা নগরীর দুটি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে এ দুটি প্রতিষ্ঠানকে করা হয়েছে ১ লাখ টাকা জরিমানা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সালাউদ্দিন এলাকায় কুমিল্লা পপুলার হাসপাতাল এবং রেইসকোর্স এলাকায় কুমিল্লা স্কয়ার হসপিটালে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা নেতৃত্বে সহযোগিতায় ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন, কুমিল্লায় ১০৭ টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করা হয়েছে। যাদের কোন প্রকার লাইসেন্স নেই। ওই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অনিয়মের নানান অভিযোগ। সেগুলো বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযোগ পরিচালনা করবেন স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, প্রতিষ্ঠান দুটিতে অপারেশন থিয়েটার পরিচালনায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা হয়নি। তাই অপারেশন থিয়েটার দুইটি বন্ধ করে দেয়া হয়েছে। কুমিল্লা স্কয়ার হসপিটালের এক্স-রে রুমও বন্ধ করা হয়। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং সেবা মূল্য তালিকা প্রকাশ্যে না থাকাসহ নানান অভিযোগে হাসপাতাল দুইটিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে যৌথ অভিযানে হাসপাতাল দুইটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শর্তপূরণ না করা পর্যন্ত হাসপাতাল দুইটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম বন্ধ থাকবে।

কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরকে জরিমানা

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরকে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। রোববার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, রোববার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ইসলামপুর এলাকায় আবু জাহেরের পক্ষে রঙিন ব্যানার টানিয়ে নির্বাচনি প্রচারণা চালানোয় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রার্থীর সমর্থক মো. আবির হোসেনকে (৩০) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রঙিন ব্যানারটি অপসারণ করা হয়েছে। এ কাজে সহযোগিতা করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। তিনি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাটে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ায় একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না থাকায় আরও তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাপরাশিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রি করছে না বলে খবর পান ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ। পরবর্তীতে অভিযানে গিয়ে ১০০ টাকা ক্রয়ের পেঁয়াজ ১৫০ টাকা বিক্রি করার অপরাধে মিতালি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে আরও ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কবিরহাট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির জন্য বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সরকারের ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

দাউদকান্দিতে ভুয়া দুই ডাক্তারকে ৭০ হাজার টাকা জরিমানা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন সোলায়মান ও কামাল হোসেন । এমন খবরে অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে ২০হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় ইলিয়টগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ।

ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, নুন্যতম এমবিএস বিডএস ডিগ্রী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লেখা আইনত অপরাধ। আর এমন অপরাধের অভিযোগে ইলিয়টগঞ্জ বাজারের সোলায়মান ও কামাল হোসেন নামে দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ভ্রাম্মমান আদলতের খবর পেয়ে তাদের মতো অন্যরা চেম্বার বন্ধ করে পালিয়ে গেছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান ও থানা পুলিশের একটি দল।

মুরাদনগরে গোমতী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটা চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিরাকান্দা গ্রামের গোমতী নদীর চরের অংশে এই অভিযান পরিচালনা করেছেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, একটি চক্র কিছু দিন থেকে মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরের বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মাটি কাটছে এমন অভিযোগে বৃৃহস্পতিবার বিকেলে হিরারকান্দা অংশে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওই ব্যবসায়ী এমন কর্মকান্ড পুনরায় করবেনা না মর্মে প্রশাসনের নিকট মুচলেকা প্রদান করেন।