Tag Archives: দাউদকান্দিতে

মামলা প্রত্যাহারের দাবীতে

মামলা প্রত্যাহারের দাবীতে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন

মামলা প্রত্যাহারের দাবীতে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাত হত্যার বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ।

মঙ্গলবার(১০সেপ্টেম্বর) বেলা ১১টায় দাউদকান্দির বারপাড়া কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারপাড়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ শহিদুল্লাহ ঘটনাস্থলে এসে মিছিলকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বারপাড়া ইউনিয়েনর সুকিপুর গ্রামের রিফাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রিফাত নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’টি হত্যা মামলায় সাধারণ মানুষকে জড়িয়ে হয়রানিসহ অর্থ বানিজ্য করছে একটি মহল। আমরা এঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রিফাত হত্যার সাথে জড়িত প্রকৃত আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

আন্দোলন অংশগ্রহনকারী বরকোটা কলেজের ছাত্র সাদাফ হোসেন বলেন, রিফাত হত্যা ঘটনায় দু’টি মামলায় অনেক নিরীহ মানুষকে আসামী করা হয়েছে। একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এ মামলা করিয়েছে। আমরা ছাত্র সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রকৃত হত্যাকারীদের বিচার দাবী করছি।

মোঃ শাকিব আরেক ছাত্র নিজেকে সমন্বয়ক দাবী করে বলেন, অন্যায় করছে ২০/২৫জন, আর মামলার আসামি দেয়া হয়েছে ১০০/১৫০জনকে। একটি ফ্যাসিবাদি দল এগুলো করেছে। আমরা চাই যে, প্রকৃত খুনিদের বিচার করা হোক আর নিরীহ নিরপরাধ মানুষ হয়রানি থেকে মুক্তি পাক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা সমন্বয়ক মোঃ নাজমুল হাসান মুঠোফোনে বলেন, আমি একটু অসুস্থ্য, ঢাকায় আছি। মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে পরে জানাব।

উল্লেখ, গত ৫ আগষ্ট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শহিদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিফাত হোসেন নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় ১৮ আগষ্ট দশপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ফকির নামে এক ব্যাক্তি ৪৮ জনের নামে এবং অজ্ঞাত ১০০/১৫০ জনের নামে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। ১সেপ্টেম্বর নিহত রিফাতের মা নিপা কুমিল্লার আদালতে ৫৫ জনের নামে আরেকটি মামলা করেন। মামলার আরজিতে নিপা উল্লেখ করেন যে, কতিপয় ব্যাক্তিরা আব্দুর রাজ্জাক ফকির নামে জনৈক ব্যাক্তিকে দিয়ে থানায় মামলা করিয়েছে। ওই ব্যাক্তির আমার সাথে কোন যোগাযোগ নেই, তাকে আমি চিনিও না।

দাউদকান্দিতে আলোচিত

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মো. মহিউদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার ডান হাত কেটে নেয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত বাবু(২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে গৌরীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেল বড়ুয়া জানান, নিহতের মা ১০ জন নামধারী এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে মামলায় এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বিছিন্ন কনুই নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, উপজেলার গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল।

পুলিশ জানায়, নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি, ডাকাতি ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা।

নিহত মহিউদ্দিন উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে রবিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

দাউদকান্দিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শনিবার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি)। আগামী শনিবার(১৫ জুলাই ) উপজেলার পেন্নাই-বাবুরহাট সড়কের বারপাড়া ইউনিয়নের ইছাপুরে জায়গাসহ প্রায় ৩৬ কোটি ৬৬লাখ টাকা ব্যায়ে নির্মিত কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমিল্লা -১(দাউদকান্দি -মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি।

গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম জানান, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি(জেবি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন জানান, ট্রেনিং সেন্টারটিতে তিন ও ছয় মাস মেয়াদী ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে। ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, গার্মেন্টস, সিভিল কন্সট্রাশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান ও অটোমেকানিক্স এর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে রুপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। এছাড়াও এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেয়া হবে।

মূলত মানব সম্পন্ন উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় বিশেষ ভূমিকা রাখবে বলে জানান অধ্যক্ষ।

প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া, বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান বলেন, দাউদকান্দি ও আশেপাশের উপজেলা থেকে কাজের উদ্দেশ্যে যারা বিদেশে যায়, তারা মূলত এখানে প্রশিক্ষিত হয়ে যেতে পারবে। আর প্রশিক্ষন নিয়ে বিদেশে গেলে আমাদের শুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশেষ করে দাউদকান্দি তথা গোটা কুমিল্লা থেকে দক্ষ জনবল আমরা বিদেশে প্রেরণ করতে পারবো । প্রশিক্ষন কেন্দ্রটি আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বড় একটি উপহার। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটি প্রতিষ্ঠান দাউদকান্দিতে প্রতিষ্টা করার জন্য।