Tag Archives: যাবজ্জীবন

কুমিল্লায় জোড়া খুনের মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণে ২০১৬ সালের একটি জোড়া খুনের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরী গ্রামের আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা (৩৮), মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৮), আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩৮), ফরিদ উদ্দিনের ছেলে মো. মামুন (২৮), মৃত আনোয়ার আলীর ছেলে মো. বাবুল (৩৫) ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ (৪৫)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরীর মৃত জনাব আলীর ছেলে হায়দার আলী (৬৫), আব্দুর রহিমের ছেলে আবদুল মান্নান (৩২), মৃত মমতাজ উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪৫), মৃত আবদুল খালেকের ছেলে আবুল বাশার (২৮), মৃত আব্দুর রশিদের ছেলে জাকির হোসেন, মৃত আবদুল খালেকের ছেলে আবদুল কাদের (৩২) ও মৃত ইউসুফ মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)।

খালাসপ্রাপ্তরা হলেন একই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. আমান (৪০) ও গ্রাম চৌয়ারার জুনাব আলীর ছেলে সেলিম মিয়া (৫০)।

আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে ১২ আগস্ট রাত সোয়া ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় গিয়াসউদ্দিন ও জামাল হোসেন নামের দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মামলা করেন। পরে ২০১৭ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আজ রায় ঘোষণা করেন আদালত।

চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন ও দুইজনের ৫ বছর কারাদন্ড

চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন ও দুইজনের ৫ বছর কারাদন্ড

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে মাদক মামলায় মো.রাসেল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর দুই আসামী মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) ৫ বছর করে কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ১ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) এর বিচারক মো. শাহেদুল করিম এই রায় দেন।

আসামীদের মধ্যে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী রাসেলের বিরুদ্ধে আরো দুটি ধারায় সাজা হয়। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ (খ) ধারায় ৫বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং ৯ (ক) ধারায় ২ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম খলিল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরণের মাদকসহ আসামী রাসেল ও তাজুল ইসলামকে গ্রেফতার করে। একই সাথে এই ঘটনায় জড়িত ছিল আসামী ফারুক আহমেদ। তবে সে পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ওইদিন চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলাটির তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় তৎকালীন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক মামুনুর রশিদকে। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া ও দেবাশীষ কর মধু জানান, মামলাটি দীর্ঘ ১২ বছরের অধিক সময় চলাকালীন আদালত ৮জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলার স্বাক্ষ্য গ্রহন ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামীরা উপস্থিত ছিলেন না। আসামী পক্ষে আইনজীবী ছিলেন এসডিএলআর শিব গোপাল মজুমদার।

চাঁদপুরে মা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন

চাঁদপুরে মা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের অনৈতিক কাজে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মোবারক হোসেন (৬০) নামে ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও রক্তাক্ত জখম করে হত্যার ঘটনায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মা-ছেলেও রয়েছেন।

দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেলে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মন্তিখার ছেলে মোস্তফা (২৫) ও মিলন হোসেন (২৩), আব্দুর রহিমের স্ত্রী বিলকিস বেগম (৪০), তার ছেলে রিপন হোসেন (২৪) ও সাদ্দাম হোসেন (২৭)।

মামলা সূত্রে জানা গেছে, আসামি বিলকিস বেগম তার ঘরে বাহিরের লোকজন এনে অনৈতিক কাজে লীপ্ত হতেন। এ বিষয়ে বাড়ির লোকজন ও স্বজনরা তাকে বিরত থাকার অনুরোধ করতেন। কিন্তু তিনি কোনো নিষেধ মানতেন না। ২০১৩ সালের ৮ মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আব্দুর রহিমের স্ত্রী বিলকিস বেগমকে অনৈতিক কাজের জন্য নিষেধ করেন হত্যার শিকার একই বাড়ির মোবারক হোসেন। কেন তাকে নিষেধ করা হলো এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামিরা মোবারকে হোসেন ও তার স্ত্রী নিলুফা বেগমকে বেধম মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে বাড়ির লোকজন ও স্বজন তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মোবারক হোসেনের অবস্থার অবনতি হলে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় একমাস চিকিৎসাধীন থাকার পর ৩ এপ্রিল মারা যান।

মৃত্যুর পরদিন ৪ এপ্রিল মোবারক হোসেনের ছেলে মো. জিল্লুর রহমান বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটির (পিপি) রনজিত রায় চৌধুরী জানান, মামলাটি ১০ বছরের অধিক সময় চলাকালীন আদালত ১৩ জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে। আসামিরা অপরাধ শিকার করায় বিচারক এ রায় দেন। রায়ের সময় আসামি বিলকিস, সাদ্দাম ও মোস্তফা উপিস্থত ছিলেন। মিলন ও রিপন হোসেন পলাতক রয়েছেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. সানাউল্লাহ।