,

বাবার অভিযোগে বরুড়ায় ভ্রাম্যমান আদালতে ছেলের ১৮ মাসের জেল

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2017
news-image

এম ডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলায় রবিবার মোঃ বিল্লাল হোসেনকে ১৮ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, উপজেলার শিলমুড়ি ইউনিয়নের কানুপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৫) কে রবিবার তার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে ।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নিবার্হী অফিসার লুৎফুন নাহার নাজীম তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৮ মাসের জেল প্রদান করে।