Tag Archives: তোষকের ভেতর লুকিয়ে ইউরোপে যাবার চেষ্টাকালে ধরা পরলেন ২ আফ্রিকান কিশোর

তোষকের ভেতর লুকিয়ে ইউরোপে যাবার চেষ্টাকালে ধরা পরলেন ২ আফ্রিকান কিশোর

ডেক্স রিপোর্টঃ
আর্থ-সামাজিক দিক দিয়ে ভয়াবহ অবস্থায় থাকা আফ্রিকার দেশ গুলো থেকে ক্রমশই বাড়ছে ইউরোপে চলে যাওয়ার প্রবণতা। কিন্তু অধিকাংশ সময় বৈধ পথে না গিয়ে অবৈধ পথেই পারি জমান তারা।

নানা রকম পদ্ধতিতে লুকিয়ে ইউরোপে যাবার উপায় বের করছেন আফ্রিকার অধিবাসীরা। তার জন্য ধরা পড়ে শাস্তিও পেতে হচ্ছে তাঁদেরকে। তবুও থামছে না লুকিয়ে ইউরোপে যাবার প্রচেষ্টা। সম্প্রতি দুই আফ্রিকাবাসীর এই ভাবে ইউরোপে পালিয়ে যাওয়ার ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

টুইটারে পোস্ট হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে দু’জন আফ্রিকান কিশোর একটি তোষকের মধ্যে নিজেদেরকে লুকিয়ে ইউরোপ পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। কিন্তু বিমান বন্দরে স্প্যানিশ পুলিশের কাছে ধরা পড়ে যান তাঁরা।

সূত্র :সংবাদ সংস্থা।