,

সেলিমা আহমেদ মেরী এমপি’র সাথে জার্মান প্রবাসী হেলালের সৌজন্য সাক্ষাৎ

আজকের কুমিল্লা ডট কম :
January 18, 2020
news-image

 

 

মোঃ আতিক ,হোমনা :

 

কুমিল্লার হোমনা উপজেলার “কুমিল্লা ২” আসনের মাননীয় সাংসদ সেলিমা আহমেদ মেরী এমপির সাথে তার নিজ বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করেন। জার্মান প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলাম হেলাল। হামিদুল ইসলাম হেলাল তৎকালিন বৃটিশ শাসনামলের কুমিল্লার অবিভক্ত হোমনার সাবেক প্রেসিডেন্ট প্র‍য়াত আয়েত আলী সাহেবের নাতি।

তিনি দীর্ঘদিন সপরিবারে জার্মানির বার্লিনে বসবাস করছেন। সাক্ষাৎকালে সেলিমা আহমেদ মেরী জার্মানে বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন খোজখবর নেন। এবং জার্মান প্রবাসীদের দেশে বিনিয়োগ করার পরামর্শ সহ এলাকায় ব্যবসায় প্রসার করার জন্য বলেন।

আলাপকালে হোমনার সার্বিক পরিস্থিতি সার্বিক উন্নয়ন ও চাদাবাজ সন্ত্রাস মুক্ত হোমনার চিত্র তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, যুবলীগ নেতা জয়নাল, আ: করিম, ফারুক ও স্বপন সহ ছাত্রলীগের বিভিন্ন স্থানীয় নেতাকর্মী।