Tag Archives: নোয়াখালী

প্রেম করে বিয়ে, ৩ মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় শাহরিয়ার ইসলাম অবনি (২২) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, শনিবার দুপুরের দিকে সেনবাগ পৌরসভার অস্ট্রোদ্রোন গ্রামের দরগা সংলগ্ন একটি পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অবনি ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও কাদরা ইউনিয়নের ভাটিরচর গ্রামের মান্নান মেম্বার বাড়ির যোবায়ের স্ত্রী। তিন মাস আগে প্রেমের সম্পর্কে অবনি ও যোবায়ের বিয়ে হয়েছিল।

স্থানীয়রা জানায়, খবর পেয়ে পুলিশ শনিবার রাতে অবনির মরদেহ পিতার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার দিন শনিবার বিকেল অনুমানিক ৩টা সময় পারিবারের লোকজনের অজান্তে অবনি পিতার বাড়ির পাশ্বে একটি পরিত্যাক্ত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে অবনিকে দেখতে না পেযে তার মা খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে গিয়ে দেখেন মেয়ে অবনি ফাঁস দিয়ে ঝুলছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

প্রেমে সাড়া না পাওয়ায় নিজের গলায় ছুরি চালালো কিশোর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরি চালিয়েছে এক কিশোর। এ ঘটনায় ওই কিশোর গুরুতর আহত হয়।

বুধবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নে ফারুক ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম আহাদ হোসেন (১৬)। সে উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং একই ইউনিয়নের তালিফপুর গ্রামের বুড়ির বাড়ির বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর। ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে তিনি বলেন, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগে পড়ে মাহমুদা আক্তার (১৬)। সে একই ইউনিয়নের খালিশপুর গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা। গতকাল বুধবার দেড়টার দিকে স্কুল ছুটি হয়। এরপর ২টার দিকে স্কুলের পার্শ্ববর্তী ফারুক ভেন্ডারের বাড়ির পিছনের সিঁড়িতে আহাদ একই ক্লাসের মানবিক বিভাগের ছাত্রী মাহমুদাকে প্রেমের প্রস্তাব দেয়। তখন মাহমুদা তাকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। এজন্য তোমার সাথে আমার সম্পর্কে জড়ানো সম্ভব নয়। এ কথার সঙ্গে সঙ্গে আহাদ ক্ষুদ্ধ হয়ে তার পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় নিজে চালিয়ে দেয়।

প্রধান শিক্ষক আলমগীর আরো জানায়, এরপর চাইল্ড কেয়ার কেজি স্কুলের মালিক কাজী শাহীন ও ভুক্তভোগী মাহমুদা আক্তার রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে আসে। সেখানে মাহমুদা সব ঘটনা প্রধান শিক্ষকের কাছে খুলে বলে। একপর্যায়ে মাহমুদা অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে আহাদকে বেগমগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

অভাব অনটনে কৃষকের আ’ত্মহ’ত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আর্থিক সংকটে পড়ে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ এ ম’রদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নি’হত কৃষকের নাম মো.হেলাল (৩৮) সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল হকের ছেলে।

চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.বাহার উদ্দিন জানান, নিহত হেলাল দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। কিছু দিন আগে নদী ভাঙ্গনে তাঁর বাড়ি ঘর বিলীন হয়ে যায়। সে অভাব-অনটনে ছিল। কয়েক দিন তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। চাষাবাদে বারবার ক্ষতি হওয়ায় ধার-দেনায় জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি নিজ বসত ঘরে একা ছিলেন। অভাব অনটনের এ চাপ সইতে না পেরে হেলাল নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির লোকজন তার ঝুলন্ত ম’রদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্যমতে অভাব অনটনে পড়ে ওই কৃষক গলায় ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ম’রদেহ উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যার দিকে ম’রদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পরকীয়ার জেরে নববধূকে জবাই করে হত্যা, আটক স্বামী

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নববধূকে জবাই করে হত্যা করেছে স্বামী। এমন লোমহর্ষক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকান্ডস্থলে শত-শত মানুষ ভীড় জমায়।

রোববার (১২ জুন) সকাল পৌনে ৯টার দিকে ময়নাতদন্তের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রীর নাম রুপালী বেগম (২০) উপজেলার কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মনির চৌকিদারের বাড়ির সিরাজ মিয়ার মেয়ে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী ইউসুফ নবী রুবেলকে (২৬) রক্তমাখা ছোরাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, গত তিন মাস আগে পারিবারিকভাবে রুবেলের সাথে বিয়ে হয় রুপালী বেগমের। কিছু দিন আগ থেকেই পরকীয়ার জের ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এ পরকীয়ার জেরে শনিবার দিবাগত রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা দেখা দেয়। একপর্যায়ে স্বামী রুবেল তার স্ত্রী পারভীনকে গায়ের ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফল কাটার ছুরি দিয়ে গলা জবাই করে হত্যা করে।

ওসি আরো জানায়, ওই সময় ঘরে থাকা বৃদ্ধ মায়ের শৌরচিৎকারে বাড়ির লোকজন এসে হত্যাকারীকে আটক করে। প্রাথমিকভাবে জানা যায়, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ব্যবহৃত রক্তমাখা ছোরা হত্যাকারীর দেখানো মতে ঘরের দরমার ওপর থেকে উদ্ধার করা হয়।পরকীয়ার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুর রফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনে রাখা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কাদের মির্জাসহ ১৬৪ জনকে আসামি করে হত্যা মামলা

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে শ্রমিকলীগের কর্মী আলা উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুর ১টায় নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম মোছলেউদ্দিন নিজামের আদালতে এ মামলা দায়ের করা হয়।

এই মামলার বাদী নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন। রোববার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী এমদাদ হোসেন নিজেই।

শ্রমিকলীগ কর্মী সিএনজিচালক আলা উদ্দিন হত্যা মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি তার ছোট ভাই সাহাদাত হোসেন ও তৃতীয় আসামি কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম মোছলেউদ্দিন নিজামের আদালতে মামলার বাদীর জাতীয় পরিচয়পত্র দাখিল সাপেক্ষে বিকেল ৩টায় এ হত্যা মামলার ওপর শুনানি হবে।

মামলার বাদী মো. এমদাদ হোসেন বলেন, ১১ মার্চ (বৃহস্পতিবার) বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামিসহ ১৬৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলার এজাহার দিয়েছিলাম। কিন্তু প্রধান আসামি মেয়র আবদুল কাদের মির্জার নাম বাদ না দেয়ায় শনিবার বিকেল পর্যন্ত পুলিশ এজাহারটি রেকর্ড করেনি। তাই রোববার আদালতে মামলাটি দায়ের করেছি।

নোয়াখালিতে সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ওসি’সহ আহত অর্ধশতাধিক, নিহত ১

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আলাউদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ওসি’সহ আহত হন আরও ৬ পুলিশ সদস্য।

মঙ্গলবার (৯ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটের সময় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলা উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত আলাউদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মমিনুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম।

গুলিবিদ্ধ আহতরা হচ্ছেন- মো. রাজিব, মাঈন উদ্দিন, শাহ আলম, আলা উদ্দিন, হৃদয়, দেলোয়ার হোসেন, সোহেল, শাহাদাত হোসেন, আরাফাত হোসেন, বেলাল হোসেন সেলিম। অপর আহতরা হচ্ছেন, সাহাব উদ্দিন, জনি, সেলিম, ওয়াহিদ কামাল, রিপন, রফিক চৌধুরী, ফিনন চৌধুরী , দিপু, সুমন, আরিয়ান শিপন, শরীফ উল্যাহ টিপু, মানিক, শরীফ, আল মাহাদি, রাজিব হোসেন রাজু, নবায়ন হোসেন, আদনান শাহ, সালা উদ্দিন।

আহত পুলিশ সদস্যরা হলেন- ওসি মীর জাহিদুল হক রনি, এসআই জাকির হোসেন, নিজাম, কনেস্টবল খোরশেদ, আলা উদ্দিন, আবুল কালাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর মেয়র আবদুল কাদের মির্জার লোকজনের হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় রূপালী চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে আ.লীগের একাংশ (মিজানুর রহমান বাদল গ্রুপ)। সন্ধ্যা ৬টার দিকে থানার পশ্চিম পাশের সড়ক দিয়ে সভায় হামলার চেষ্টা চালায় কাদের মির্জার সমর্থকরা। এ সময় উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে এ সংঘর্ষ পৌর এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

রাত ৮টার দিকে মেয়র কাদের মির্জার সমর্থকরা বসুরহাট বাজারে একটি মিছিল বের করলে বাদলের সমর্থকদের সাথে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষকারীরা বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নিলে শুরু হয় গোলাগুলি। এতে পুলিশসহ আহত হন অন্তত অর্ধশতাধিক। সংঘর্ষকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ভাংচুর করা হয় কয়েকটি দোকানপাট ও অটোরিকশা।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭-৮ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হোটেল রায়হান স্টোরের সামনে থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বীরবীরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের জহির আহম্মেদের ছেলে মোঃ মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রামের বাশখালী উপজেলার শেখের খিল গ্রামের মৃতঃ লালু মিয়ার ছেলে মোঃ আমির হোসেন (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।