Tag Archives: মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে দুই তরুণীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় পৃথক স্থানে দুই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে একই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে শারমিন আক্তার (১৭) পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে পৌরশহরের বড় বাজার এলাকার সাগর মিয়ার মেয়ে সুফিয়া (১৪) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার মা শাহনাজ বেগমের দাবি, সুফিয়া মানসিক ভারসাম্যহীন ছিল।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জহির বলেন, দুই তরুণীর পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

আখাউড়া থানা পুলিশ খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করে।

আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, দুই তরুণীই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে একই সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

পুলিশ লাইনসের ব্যারাক থেকে এসআইয়ের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরা পুলিশ লাইনসে সদ্য যোগদানকারী উপপরিদর্শক (এসআই) আজাহার আলী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইনসের ব্যারাকের দোতালায় একটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আত্মহননকারী এসআইয়ের নাম মো. আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। তিনি গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।

সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় মোটর পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাসান একই এলাকার মাহফুজ উদ্দিন ছেলে।

স্থানীয়রা জানায়, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে একটি মটর পাম্প বসানো আছে। মটর পাম্পটি বিদ্যুতিক লাইনে লাগানো ছিল। সকালে হাসান খেলতে খেলতে মটর পাম্পের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন জানান, একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

কুমিল্লার নাঙ্গলকোটে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুর রব নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত এতথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রায় ১০ বছর আগে নাঙ্গলকোটের বামবাতাবাড়িয়ার আব্দুর রবের সঙ্গে বিয়ে হয় নিহত ঝর্ণা আক্তারের। বিয়ের পর থেকেই আবদুর রব যৌতুকের জন্য ঝর্ণাকে নির্যাতন করতে থাকেন। বিভিন্ন সময় ঝর্ণাকে দিয়ে শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকায় আদায়ও করেন। একপর্যায়ে দ্বিতীয় বিয়ে করেন আব্দুর রব। এরপর আবারও যৌতুকের টাকা দাবি করা হলে ঝর্ণা তা দিতে অস্বীকৃতি জানান। টাকা না দিলে ঝর্ণাকে মেরে ফেলার হুমকি দেন আব্দুর রব।

২০১০ সালের ২৯ নভেম্ব রাত আড়াইটার দিকে আব্দুর রবের মা রাবেয়া আক্তার ঝর্ণার বাবা শামসুল হককে ফোন করে জানান, আব্দুর রব তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মারধর করে হত্যা করেছেন। পরে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে ঝর্ণার মরদেহ দেখতে পান শামসুল হক।

এ ঘটনার পরদিন (৩০ নভেম্বর) শামসুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা করেন। এ মামলায় দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত এ রায় দেন।

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লার কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার লাকসাম উপজেলার মো. শাহাবুদ্দিন (২২) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। শাহাবুদ্দিন উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চিকুনিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মোহাম্মদ রুস্তম আলীর ছেলে।

মঙ্গলবার দুপুর ১টায় মদিনার আলমাঝের বেদানা সড়কে দুর্ঘটনায় তিনি মারা যান। শাহাবুদ্দিন মদিনা শহরে একটি হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি নিজ দোকানের মালামাল আনা-নেওয়ার জন্য পিক-আপ ভ্যান চালাতেন।
নিহতের পরিবার জানিয়েছে, মঙ্গলবার সকালে দিকে শাহাবুদ্দিন মদিনা শহর থেকে একটি পিকআপ ভ্যান চালিয়ে নিজ দোকানের জন্য মালামাল আনতে যায়। মদিনা শহরের আলমাঝের বেদানা সড়ক এলাকায় শাহাবুদ্দিন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে পাথরের সাথে ধাক্কা খেয়ে ১ শত হাত দুরে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই মাসুদ পাটোয়ারী বলেন, দুইভাই দুইবোনের মধ্যে শাহাবুদ্দিন সবার ছোট। তার বড় ভাই সৌদি আরবে আছেন। শাহাবুদ্দিন ১৫ বছর বয়সে প্রবাসে যান প্রায় ৭ বছর ধরে সৌদি আরব মদিনা শহরের হার্ডওয়্যারের ব্যবসায় জড়িত ছিলেন। কিছুদিনের মধ্যে দেশে আসার কথা ছিল তার।

তিনি আরও জানান, শাহাবুদ্দিনের মরদেহ দ্রুত বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মামুন ভূঁইয়া (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ শনিবার ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন রাজাপুর গ্রামের মৃত বাচ্চু ভূঁইয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। সে সব সময় নেশাগ্রস্ত থাকত। এসব কারণে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা গেলে থাকত। সম্প্রতি মামুনের স্ত্রী বাবার বাড়ি চলে যান। অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে না পারায় অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন মামুন।

খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মামুন এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাসান পিয়াস (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত আমিন উল্লার ছেলে। তার মা সাজেদা কানন একই ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের ব্যাংক রোডের শফি উল্যাহ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,নিহত পিয়াস হতাশাগ্রস্ত ছিলেন। বিদেশ থেকে ফেরার পর বিয়ে করেন। এরপর পুনরায় বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন। এর মধ্যে সে নানা রকমের মাদকের সাথে জড়িয়ে পড়েন । মাদক সেবন নিয়ে সর্বশেষ স্ত্রীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। ঘটনার সময় নিহতের স্ত্রী তার শশুর বাড়িতে ছিলেন। নিহতের স্ত্রী বাপের বাড়ি থাকায়। উভয় পক্ষ মনে করেছে একে অপরের বাড়িতে আছে।

এছাড়াও গত ২ দিন যাবত তাহার ফোন বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার রাত ১টার পর যে কোন সময় সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। বৃহস্পতিবার সকালের দিকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা দরজা খুলে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনীতে প্রতিপক্ষের ‘দেওয়া আগুনে’ প্রাণ গেল ২ ভাইয়ের

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব বিরোধের জেরে পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে স্বজনরা।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি এলাকার রনি হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, পূর্ব বিরোধের জেরে তাদের প্রতিপক্ষরা পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলামের দগ্ধ মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলামকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ‘আগুন লাগার বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি।’

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের চার দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের চার দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে সনজিত চন্দ্র দেবনাথ (৬৫) নামে এক ব্যটারী চালিত অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ।

নিহত সঞ্জীবচন্দ্র দেবনাথ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের মৃত অধর দেবনাথের ছেলে।

এর আগে ২৫ শে সেপ্টেম্বর সোমবার রাত ৯ টায় ব্যটারী চালিত অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় সনজিত চন্দ্র দেবনাথ।

শুক্রবার দুপুরে স্থানীয়রা রামপুর পোস্ট অফিস এলাকায় ইদ্রিস মিয়ার পুকুরে একটি মরদহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশ কর্মকর্তা রুহুল আমিন জানায়, বিকেল তিনটায় পুকুর থেকে মরদহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা নিহতের পরিচং নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল হাসনাত জানায়, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে মিললো প্রতিবন্ধী শিশুর মরদেহ

চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে মিললো প্রতিবন্ধী শিশুর মরদেহ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় নিখোঁজের পরদিন বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ মিললো পুকুরে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার জয়দেবপুর গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।

বাকপ্রতিবন্ধী ওই শিশুর নাম সালমান আহমেদ আদনান (০৮)। সে নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার দেবীপুর গ্রামের আবদুস সালামের ছেলে। মায়ের চাকুরীর সুবাদে তারা চান্দিনা উপজেলার জয়দেবপুর গ্রামে বসবাস করতো।

নিহতের মা ডালিয়া খানম ও পিতা আবদুস সালাম জানান, প্রতিদিনের ন্যায় সে বাড়ির আশপাশে খেলাধুলা করে। শুক্রবার সকাল ৮ টার পর বাসা থেকে বের হয় এরপর থেকেই আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধান চেয়ে বিভিন্ন স্থানে মাইকিংও করার পাশাপাশি সন্ধ্যায় চান্দিনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন শনিবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে তার মামা ভাসমান লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে আমরা থানায় খবর দেই।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাবুদ্দিন খান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। পুকুরটি প্রচুর কচুরিপানা থাকায় এবং পুকুরের পানি ব্যবহার অনুপযোগি হওয়ায় মানুষের যাতায়াত কম। পরিবারের পক্ষ থেকে পানিতে ডুবে মৃত্যু নিশ্চিত করেছে।