Tag Archives: রাশিয়া

কিম জং রাশিয়ায় যুদ্ধবিমানের কারখানায়

কিম জং রাশিয়ায় যুদ্ধবিমানের কারখানায়

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার যুদ্ধবিমান কারখানা ঘুরে দেখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে তিনি রাশিয়ার পূর্বদিকের শহর কমসমোলস্কে পৌঁছান। পরে সারাদিন ধরে সেখানে একটি সামরিক কারখানা ঘুরে দেখেন।

স্থানীয় সংবাদমাধ্যম এখবর প্রকাশ করেছে। রাশিয়ার মিডিয়া কিমের ট্রেনেরও ছবি প্রকাশ করেছে। ট্রেন স্টেশনে ঢুকছে, এমন ছবি মিলেছে। কিমকে রীতিমতো রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

স্টেশনে নেমেই কিম চলে যান সামরিক কারখানাটি দেখতে। সেখানে এসইউ-৩৫ এবং এসইউ-৫৭ দেখেছেন তিনি। এই কারখানায় যুদ্ধবিমানের পাশাপাশি বেসামরিক বিমানও তৈরি হয়।

এর আগে গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। পরদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতার। সেখানে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

কিমের এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ার সঙ্গে আরও বড় সামরিক চুক্তিতে যাচ্ছে উত্তর কোরিয়া, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার হাতে আরও অস্ত্র আসবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্য়ে সেনা সহযোগিতা, অস্ত্রচুক্তি এবং উপগ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ উত্তর কোরিয়াকে উপগ্রহ চিত্র দিয়েও সাহায্য করবে রাশিয়া।

বস্তুত যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়ে রেখেছে। রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় অস্ত্র এলে তা জাতিসংঘের নীতিকে অস্বীকার করবে বলে আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে কীভাবে উত্তর কোরিয়াকে আটকানো যায়, তা নিয়েই মূলত আলোচনা চলছে সব শিবিরে।

অস্ত্র ব্যবসা নিয়ে কথা বলতে রাশিয়া যাবেন কিম জং

অস্ত্র ব্যবসা নিয়ে কথা বলতে রাশিয়া যাবেন কিম জং

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চলতি মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন। এক মার্কিন কর্মকর্তা সিবিএসকে এ তথ্য জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের সমর্থনে মস্কোকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এই বৈঠক কোথায় হবে সেটা নিয়ে নিশ্চিত কোনও তথ্য জানা যায়নি। খবর বিবিসির।

এই খবর যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করলেও কোনও প্রতিবেদনেই তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া বা রাশিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কিম জং উন সম্ভবত সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করতে পারেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা ‌এগিয়ে নেওয়ার বিষয়ে তথ্য পেয়েছেন তারা।

এরপরই রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগু সম্প্রতি উত্তর কোরিয়া সফরের সময় পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রি করার বিষয়ে রাজি করানোর চেষ্টা করেছিলেন।

সভায় প্রদর্শন করা অস্ত্রের মধ্যে ‘হাসং’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অন্তর্ভুক্ত ছিল। কোভিড মহামারির পর সে সময়ই প্রথমবারের মতো বিদেশি অতিথিদের জন্য নিজ দেশের দ্বার উন্মুক্ত করেন কিম জং উন।

রুশ প্রেসিডেন্ট পুতিন এবং কিম জং উন তখন থেকেই তাদের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চিঠিপত্র আদান-প্রদান করছেন। জন কিরবি বলেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সাথে অস্ত্র আলোচনা বন্ধ করার এবং পিয়ংইয়ং রাশিয়াকে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার ব্যাপারে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা মেনে চলার আহ্বান জানিয়েছে।

উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কিম জং উন এবং পুতিনের মধ্যে বৈঠকটি রাশিয়ার পূর্ব উপকূলে ভ্লাদিভোস্টক শহরে হতে পারে।

নিউইয়র্ক টাইমসের কূটনৈতিক সংবাদদাতা এডওয়ার্ড ওং বিবিসি নিউজ চ্যানেলকে জানিয়েছেন, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল গত মাসের শেষের দিকে ভ্লাদিভোস্টক এবং মস্কোতে ভ্রমণ করেছে।

ওই প্রতিনিধি দলের মধ্যে নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন যারা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ভ্রমণ ও অন্যান্য প্রটোকলের নিরাপত্তা নিয়ে কাজ করে। এই বিষয়টি কিম জং উনের ভ্লাদিভোস্টক শহরে সফরের বিষয়ে শক্তিশালী ইঙ্গিত দেয়।

তিনি আরও জানান, উত্তর কোরিয়া তাদের কৃত্রিম উপগ্রহ এবং পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন কর্মসূচির জন্য মস্কোর কাছ থেকে উন্নত প্রযুক্তির সহায়তা চাইছে। এছাড়াও উত্তর কোরিয়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। দেশটি প্রায়ই ব্যাপক খাদ্যাভাবের মধ্য দিয়ে যায় এবং তারা রাশিয়ার কাছ থেকে খাদ্য সহায়তাও চাইছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে এর আগেও রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল। তবে সেটি অস্বীকার করেছে পিয়ংইয়ং এবং মস্কো।

২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে উত্তর কোরিয়ায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন জন এভারার্ড। তিনি বিবিসিকে জানায়, সম্ভাব্য সফরের বিষয়ে এতো প্রচার প্রচারণা হওয়া একটি বিষয় ইঙ্গিত করে যে, এখন এই সফর হওয়ার কোনও সম্ভাবনা নেই।

কিম জং উন তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে খুব উদ্বিগ্ন। তিনি তার গতিবিধি গোপন রাখার বিষয়ে বেশ সচেষ্ট। যদি এটা জানাজানি হয়ে যায় যে, তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে ভ্লাদিভোস্টকে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে তিনি সম্ভবত পুরো পরিকল্পনাই বাতিল করে দেবেন।

জন এভারার্ড জানান, পিয়ংইয়ং জানে যে মস্কো যুদ্ধাস্ত্রের জন্য মরিয়া হয়ে উঠেছে। অস্ত্র বিক্রির ক্ষেত্রে উত্তর কোরিয়া রাশিয়ার কাছে যে দাম চাইবে তা পাবে। এই দাম চোখে ধাঁ ধাঁ লাগিয়ে দিতে পারে। উত্তর কোরিয়ার কাছে অস্ত্রের মজুদ থাকলেও তারা খুবই দারিদ্র্যপীড়িত অবস্থায় আছে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৯ সালে দুই নেতার শেষবার বৈঠক হয়েছিল যখন কিম ট্রেনে করে ভ্লাদিভোস্টকে এসেছিলেন। কর্মকর্তারা তাকে তাদের ঐতিহ্য অনুযায়ী রুটি ও লবণ দিয়ে স্বাগত জানিয়েছিল। বৈঠকের পর পুতিন জানায়, কিম তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে চাইলে তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।

এই বৈঠকের অন্তত কয়েক মাস আগে ভিয়েতনামে কিম এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একটি শীর্ষ বৈঠক হয়েছিল। কিন্তু সে বৈঠকে তখন তেমন কোনও অগ্রগতি হয়নি।

সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ: ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ। নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওপর ইউক্রেন ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে বলেও উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব গ্লেন বেক-কে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, কিয়েভকে আমরা সম্ভবত দেড় হাজার কোটি ডলার দিয়েছি। কিন্তু ইউরোপ তেমন কিছুই দেয়নি। আসলে আমেরিকার ওপর ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে ইউক্রেন।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, সাক্ষাৎকারে গত বছরের অক্টোবরে নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়েও কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। বিপরীতে ইউক্রেন ও তার মিত্রদের দায়ী করছে রাশিয়া।

তবে ট্রাম্প বলছেন, ওই হামলার মূল অপরাধী (রিয়াল কালপ্রিট) হতে পারে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ওই হামলা হয়েছে— এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে ট্রাম্প বলেন, হামলার পেছনে রাশিয়াকে দায়ী করা বাজে অভিযোগ। তা ছাড়া সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ফ্লোরিডায় এক ক্যাম্পেইনে তিনি বলেন, আবারও হোয়াইট হাউসে যেতে পারলে কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি।

নিজের শাসনামলে বহুল বিতর্কের জন্ম দেওয়া ট্রাম্প বলেন, আমি আক্ষরিক অর্থেই কাজ শুরু করার কথা বলছি— যেদিন আমি দায়িত্ব নেব, সেদিন থেকে নয়; বরং আমি জিতেছি— সেই রাত থেকেই (যুদ্ধ বন্ধের উদ্যোগ নেব)।

আগামী রমজানে কোনোভাবেই বাড়বে না মাছ-মাংসের দাম: প্রাণিসম্পদ মন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী রমজানে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করব। সে ক্ষেত্রে বেসরকারি খামারিদের আমরা সহায়তা নেব। আশা করি রমজানে মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না।’

আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১ মার্চ পর্যন্ত।

মাছ-মাংসের দাম বাড়ার বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞায় সবকিছুর দাম বেড়েছে। পোলট্রি ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম অনেক বেড়েছে।’

রমজানে মাছ-মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘মাছ-মাংসের দাম যেভাবে সহনশীলতার মধ্যে রাখা যায়, সেই প্রক্রিয়ায় আমরা রয়েছি। রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের পাশাপাশি দাম নির্ধারণ করে দেব। বাজারব্যবস্থাকে আরও সংহত পর্যবেক্ষণ করা হলে দাম অনেকটা কমে আসবে।’

রেজাউল করিম আরও বলেন, ‘মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে উৎপাদন অনেক বেড়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার প্রমুখ।

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন ডলারের প্রয়োজন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনের যে ক্ষতি করেছে, তা পুনর্নির্মাণ ইউক্রেনের একার পক্ষে সম্ভব নয়।

সোমবার সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক কনফারেন্সে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এই সংবাদ দিয়েছে ভারতের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এনডিটিভি।

ইউক্রেনের পুনর্গঠনে সহায়তা চেয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা চালিয়ে রাশিয়া পাহাড়সম ক্ষতি করেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে সাড়ে সাতশ ডলার প্রয়োজন হবে।

ইউক্রেন পুনর্গঠনে পাশে দাঁড়ানো সব গণতান্ত্রিক বিশ্বের সম্মিলিত দায়িত্ব বলেও মন্তব্য করেন জেলেনস্কি। বিশ্ব শান্তির পক্ষের দেশগুলোর বড় অবদান রাখতে হবে কিয়েভ পুনর্গঠনে।

জেলেনস্কি বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের জন্য রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। তাদের জবাবদিহি করতে হবে।

পুতিনের কথা বিশ্বাস না করার আহ্বান জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন, তারা যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া কথা বিশ্বাস না করেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, খাদ্য শস্য রপ্তানি করতে ইউক্রেন মাইকোলাইভের বন্দরগুলো ব্যবহার করতে পারে।

তিনি কথা দিয়েছেন, সেখানে থাকা মাইন পরিস্কার করে ইউক্রেন শস্য রপ্তানি করার পর সেই পথটিকে ব্যবহার করে ওডেসায় ‘হামলা’ করবে না রাশিয়া।

তবে পুতিনের এ কথা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ ব্যাপারে টুইটে বলেছেন, পুতিন বলছেন তিনি বাণিজ্য পথ ব্যবহার করে ওডেসায় হামলা চালাবেন না। এটি হলো সেই একই পুতিন, যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে বলেছিলেন, তিনি ইউক্রেনে হামলা করবেন না। আমাদের দেশে হামলা করার কয়েকদিন আগে তিনি এমন কথা দিয়েছিলেন। আমরা পুতিনকে বিশ্বাস করতে পারি না। তার কথার মূল্য নেই।

এদিকে রাশিয়ার ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনে আটকে আছে টন টন শস্য। যেগুলো রপ্তানি করা যাচ্ছে না। আর ইউক্রেনের এসব শস্য রপ্তানি করা না গেলে বিশ্বে দেখা দিতে পারে খাদ্য সংকট।

সূত্র: দ্য গার্ডিয়ান