Tag Archives: জাতীয় সংসদ

শিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

শিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির অনুরোধে সংসদ গ্যালারীতে শিক্ষার্থীদের গ্যালারিতে আরও ১০০ আসন বরাদ্দ দেয়া হয়।

জাতীয় সংসদ গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন রয়েছে। শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির অনুরোধে সংসদ গ্যালারীতে শিক্ষার্থীদের গ্যালারিতে আরও ১০০ আসন বরাদ্দ দেন স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ। এ নিয়ে মোট ১৫০ টি আসন হলো শিক্ষার্থীদের জন্য। এ বিষয়ে শিক্ষা মন্ত্রী স্পীকারের বরাবর একটি লিখিত আবেদন করেছিলেন বলে জানাযায়।

স্পীকারের আসন বৃদ্দির ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সাথে পরিচিত করাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।

বিষয়টি শিক্ষা মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সাথে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরা সংসদে আসলে সংসদের অধিবেশন চালুর পূর্বে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারে।

নির্বাচনে প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক: মাহবুব হোসেন

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামার দিকে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুদক সচিব বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিল্পকলার জাতীয় নাট্যশালায় কমিশনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিকেলে বসছে জাতীয় সংসদের ২৫তম অধিবেশন

বিকেলে বসছে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন

ডেস্ক রিপোর্ট:

চলতি সংসদের শেষ অধিবেশন বসছে আজ রোববার (২২ অক্টোবর)। বিকেল ৪টায় শুরু হবে সংসদের এ অধিবেশন।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন। এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের ২৫তম এবং চলতি বছরে পঞ্চম অধিবেশন। চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।

একাদশ সংসদ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধানের বিধান মতে সংসদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, সংসদ অধিবেশনের ক্ষেত্রে সংবিধানের বিধান হচ্ছে একটি অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। তবে নির্বাচন অনুষ্ঠানের শেষ ৯০ দিনের মধ্যে সংসদের বৈঠক বসার বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ নির্বাচনকালের ৯০ দিনের মধ্যে সংসদ অধিবেশনে প্রয়োজন পড়বে না।

আগামী দুই নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু হবে। ফলে আসন্ন অধিবেশনটি হচ্ছে সংসদের শেষ অধিবেশন। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত অধিবেশনে জানিয়ে দিয়েছেন, পরের অধিবেশনটি হবে শেষ অধিবেশন।

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হুদার বান্নাঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজার সংলগ্ন নুরুল হুদা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলার হাজারীহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ এক প্রতিবাদ সভা ডেকেছে।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নুরুল হুদা জানায়, উপজেলার চরহাজারীহাট বাজার সংলগ্ন তার বাড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে যান।

এরপর তিনি তার ভাতিজাকে নিয়ে বসতঘরের ছাদে উঠে বিষয়টি আচ করার চেষ্টা করেন, কি হয়েছে। পরবর্তীতে তিনি দেখতে পান দুর্বৃত্তরা তার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পরে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন এসে নিয়ন্ত্রণে আনে।

তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা রান্না ঘরে আগুন দিয়ে আমি পাশের যে ঘরে থাকি ওই কক্ষের চারপাশে কেরোসিন ছিটিয়ে দেয়। যেন রান্না ঘরের আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে আমি পুড়ে মারা যাই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে এখানে স্বেচ্চার। এই জন্য এ ঘটনায় রাজনৈতিক যোসসূত্রতা থাকতে পারে। এ ছাড়াও ইদানিং কিছু পারিবারিক কেন্দ্রিক ঝামেলা আছে আমার ওপর। একটা লোক কয়েক বছর আমাকে খুব ডিস্টাব করছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো.ইউছুফ বলেন, একটি পরিত্যক্ত রান্না করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আওয়ামী লীগ নেতার বসতঘরে চেয়ারম্যান যে কক্ষে থাকে ওই কক্ষের জানালার কাছে আমি কোরোসিনের একটু গন্ধ পেয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি অগ্নিকান্ড না অগ্নিসংযোগ এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বলতে পারবে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানো ভুক্তভোগী থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে নৌকার মাঝি হতে চায় ৭ নেতা, মাঠে আছে বিএনপি-জামায়াত-জাপার ৭ জন

স্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) নির্বাচনী আসনের রাজনৈতিক দলগুলো। চলতি বছর ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে চৌদ্দগ্রামে এবার এমপি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশী পুরাতন নেতাদের পাশাপাশি নতুন নেতৃত্বের নেতারাও আছেন অনেকে।

একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত চৌদ্দগ্রাম উপজেলা। এখানে নারী-পুরুষ ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৪১৫। এই আসনে এবার এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ১৩ জন। এই নেতারা হলেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য চারবারের এমপি ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী,তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, দু’বারের সাবেক পৌর মেয়র মো. মিজানুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজি, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জসিম উদ্দিন।

এদিকে জামায়াত তথা বিএনপি জোটের প্রার্থীদের মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি (এরশাদ) আলহাজ মো. খায়েজ আহমেদ ভূঁইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আলমগীর কবির মজুমদার (এরশাদ), বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি কাজী জহিরুল কাউয়ুমের নাতি ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী মো. নাহিদ।

মনোনয়ন পাওয়ার জন্য এই প্রার্থীরা বর্তমানে নির্বাচনী এলাাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সেমিনার করে বেড়াচ্ছে। রাজনৈতিক আড্ডায় ও চায়ের দোকানে শোনা যাচ্ছে এই প্রার্থীদের নাম। এই সম্ভাব্য প্রার্থীরা যে যখন সুযোগ পাচ্ছেন উপজেলায় আসছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় আ’লীগ সূত্র জানায়, আ’লীগের একাধিক প্রার্থী থাকলেও এমপি মুজিব ছাড়া  মনোনয়ন লড়াইয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান। তিনি প্রকাশ্যে নির্বাচনে অংশগ্রহণের কথা না বললেও তাঁর নেতাকর্মীরা চান, রাজনীতির মাঠের সিনিয়র ও সক্রিয় এই নেতা নৌকার মাঝি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করুক।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে না। দল যদি নির্বাচন করতে ইচ্ছুক হয় তাহলে আমরা প্রস্তুত আছি। গত ১৫ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় চৌদ্দগ্রামে বিএনপির ১০ হাজার নেতাকর্মীর নামে শতাধিক মামলা হয়েছে। মামলা-হামলার পরও জামায়াত মাঠে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে চৌদ্দগ্রামে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটে বিজয় লাভ করবেন বলে আশাবাদী স্থানীয় নেতৃবৃন্দ ।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করার জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। মো. মুজিবুল হক এমপির নির্দেশে উপজেলা সদর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে সমাবেশ প্রায় শেষের দিকে রয়েছে। যারা নির্বাচনী পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে, তারা চৌদ্দগ্রামের নন, তারা ঢাকার নেতা।

দু’বারের সাবেক পৌর মেয়র মো. মিজানুর রহমান বলেন, চৌদ্দগ্রামের মানুষ এখন পরিবর্তন চায়। আ’লীগ দলীয় নেতাকর্মীদের কন্ঠরোধ করতে তাদের মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে। দলীয় গ্রুপিংয়ের কারণে এ অবস্থা। চৌদ্দগ্রামের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। চৌদ্দগ্রামের রাজনীতির পরিবেশ সুষ্ঠু-সুন্দর করার লক্ষ্যে এবং আধুনিক উন্নয়নমুখি চৌদ্দগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করবো। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি। জনগণের চাওয়া-পাওয়া, কথার মূল্যায়ণ যদি হয়, তাহলে আমি নৌকার মনোনয়ন পাবো ইনশাল্লাহ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ জরিপ করছে। আশা করি মাঠের প্রকৃত অবস্থা নীতিনির্ধারকরা জানেন। সর্বোপরি আমাদের অভিভাবক প্রধানমন্ত্রীর শেষ সিদ্ধান্তই আমরা মেনে চলবো।

চৌদ্দগ্রামের রাজনীতি নিয়ে জানতে সাংসদ মুজিবুল হক মুজিবের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ১৯৯৬ সালে এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হন বর্তমান এমপি মো. মুজিবুল হক। পরবর্তী সময়ে ২০০১ সালে সংসদ নির্বাচনে তিনি হেরে যান। এই আসনে জয়লাভ করেন জামায়াতের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জামায়াতের দুর্গখ্যাত চৌদ্দগ্রামের আসনটিতে নৌকা বিজয়ী হয়। এরপর আর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি জামায়াতে ইসলামী। জামায়াত টানা ১৫ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে এখানে আওয়ামীলীগের ভিত্তি এখানে মজবুত ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন কুমিল্লা বরুড়ার রাকিব উদ্দিন

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শশইয়া গ্রামের সন্তান রাকিব উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রী লাভ করেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট্রাল “ল” কলেজ থেকে এলএলবি ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল(বিইউপি) থেকে এলএলএম ডিগ্রী লাভ করেন। তিনি সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে জাতীয় সংসদ নির্বাচনসহ আওয়ামী লীগের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ঢাকা আলিয়া মাদ্রাসা পড়ার সময় ঢাকা আলিয়াকে শিবির মুক্ত ক্যাম্পাস করতে জীবনের ঝুঁকি নিয়ে পরিপূর্ণ শিবির এবং ছাত্রদল মুক্ত ক্যাম্পাস করতে গিয়ে কয়েকবার আহত হন।

রাকিব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। বরুড়ার ঝলম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক থেকে ঢাকা মহানগর দক্ষিণেরসহ সম্পাদক, সহ-সভাপতি,আওয়ামী আইন ছাত্র পরিষদ,কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এবং সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।সারা বাংলাদেশের পরিচিত একজন ছাত্রনেতা হিসেবে পরিচিত রাকিব উদ্দিন।

রাকিব উদ্দিন বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যুবলীগের একজন কর্মী হিসেবে আমি সবসময় দলের জন্য কাজ করে যেতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য।

জাসদের ইনু ও জাতীয় পার্টির দুই এমপিসহ শরিকদের নিয়ে ৬টি সংসদীয় কমিটি গঠন

 

ডেক্স রিপোর্টঃ

বিরোধী দল জাতীয় পার্টির এমপিদের দুটি ও জাসদ সভাপতিকে একটি সভাপতি করে আরও ৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ২৪টি সংসদীয় কমিটির গঠন করা হলো। বাকি কমিটিগুলোতে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রীদের সভাপতি করা হয়েছে।

জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। নবগঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন আগের সভাপতিএ বি ফজলে করিম চৌধুরী।

কমিটির সদস্যরা হলেন- রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন,শফিকুল ইসলাম শিমুল, শফিকুল আজম খান, সাইফুজ্জামান শিখর, এইচ এম ইব্রাহিম, নাসিমুল আলম চৌধুরী ও গাজী মোহাম্মদ শাহ নওয়াজ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি এমপি মুজিবুল হক চুন্নু। কমিটির সদস্যরা হলেন-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাহাজান খান, মো. কামরুল ইসলাম, শামীম ওসমান, ইসরাফিল আলম, নজরুল ইসলাম চৌধুরী, মানু মজুমদার ও মুহাম্মদ ইকবাল হোসেন।

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। সদস্যরা হলেন- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, কাজী কেরামত আলী, সিমিন হোসেন রিমি, মুহাম্মদ শফিকুর রহমান, সারোয়ার সাইমুন কমল, আকবর হোসেন পাঠান ফারুক ও মো. ইবাদুল করিম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডা. আফসারুল আমিন, হাবিবুর রহমান, শামসুল আলম দুদু, কুজেন্দ্রনাথ ত্রিপুরা, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও নূর মোহাম্মদ।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সভাপতি করে গঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী শ ম রেজাউল করিম, নারায়ণ চন্দ্র চন্দ, দবিরুল ইসলাম, বজলুল হক হারুন, জিল্লুল হক হাকিম, এ কে এম সেলিম ওসমান, মনোয়ার হোসেন চৌধুরী ও আনোয়ারুল আশরাফ খান।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সদস্যরা হলেন-প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, অধ্যাপক আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাশ, দিদারুল আলম, আয়েশা ফেরদৌস, পংকজ দেবনাথ, সাদেক খান ও ইকবাল হোসেন অপু।