Tag Archives: মাদক

ঈদের রাত নিরাপদ ভেবে গাঁজার চালান যাচ্ছিল ঢাকায়!

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
ঈদের রাতকে নিরাপদ ভেবে কসবা থেকে গাঁজার চালান ঢাকা যাওয়ার পথে সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর ভূমি অফিস এলাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের কৈশার গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে সোহেল মিয়া (৪০) ও একই ইউনিয়নের আন্দিকুট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে খোকন মিয়া ওরফে কনু মিয়া (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থেকে বাঙ্গরা হয়ে গাঁজা ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ পীর কাশিমপুর ভূমি অফিস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দ্রæতগামী একটি সিএনজির গতিরোধ করে, তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদক ব্যবসায়ী সোহেল ও কনু মিয়ার বিরুদ্ধে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় পৃথক অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে সর্বমোট ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও ২৩ ফেব্রুয়ারি সকালে সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজারের সদর থানার কলাতলী চন্দ্রিমা মাঠ গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ মনসুর আলম (২৬), মৃত আলাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক(১৯), কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ বাবলু (২২), ব্রাক্ষনপাড়া উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২১) এবং ব্রাক্ষনপাড়া উপজেলার বাগড়া গ্রামের মৃত. নানু মিয়ার ছেলে মোঃ ফারুক (৩০)।

র‌্যাব জানান, একটি অভিযানে একটি ছোট কাভার্ড ভ্যানে করে ৭৪ কেজি গাঁজা পাচাঁরের সময় মোঃ বাবলু (২২), মোঃ মেহেদী হাসান (২১), মোঃ ফারুককে (৩০) আটক করা হয়। আরেকটি অভিযানে মোঃ মনসুর আলম (২৬) ও আবু বক্কর সিদ্দিককে(১৯) ৪৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার থেকে মাদক নিয়ে কুমিল্লায় আসার পথে র‍্যাবের হাতে আটক

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জব্দ করা এই ইয়াবার বাজারমূল্য এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সরকারহাটে চট্টগ্রাম-বাঁশখালী সড়কে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ গ্রেফতার করা নোয়াখালী সেনবাগ থানার মো. জামাল হোসেন(৩০) ও চট্টগ্রামের পটিয়া থানার মো. নিজাম উদ্দিনকে (২৭)।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে মোটরসাইকেলে কুমিল্লার দিকে যাচ্ছে দুই যুবক, এমন খবর পায় র‍্যাব-৭। খবর পেয়েই চেকপোস্ট বসানো হয় সরকারহাটের একটি দোকানের সামনে। গাড়ি তল্লাশির একপর্যায়ে ধরা পড়েন তারা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আনুমানিক কোটি টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একইসঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ইয়াবাসহ গ্রেফতার আসামিদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।’

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হোটেল রায়হান স্টোরের সামনে থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বীরবীরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের জহির আহম্মেদের ছেলে মোঃ মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রামের বাশখালী উপজেলার শেখের খিল গ্রামের মৃতঃ লালু মিয়ার ছেলে মোঃ আমির হোসেন (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

কুমিল্লায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ১৮ কেজি গাঁজাসহ মোঃ সামিউল হারুন (২৫) নামের এক মাদক পাঁচারকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোররাতে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাঁচারকারী হলেন রাজশাহীর বোয়লিয়া উপজেলার শেখের চকগ্রামের মোঃ মোস্তাক আলীর ছেলে মোঃ সামিউল হারুন (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাঁচারকারী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

 

মাদক, বাল্যবিবাহ, দুর্নীতিকে লাল কার্ড ও দেশপ্রেমকে সবুজ কার্ড দেখালেন ১১’শ শিক্ষার্থী

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেম, সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে উপজেলার ১১শ শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০ টায় উপজেলার পীর কাশিমপুর আর.এন. উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সভা ও শপথ করানো হয়।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল।

সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনজীবী খোরশেদ আলম, সংগঠনের উপদেষ্টা মনির হোসেন ও সদস্য মির্জা ফাহাদ।

সন্ত্রাস, মাদক, দুর্নীতিতে জড়িয়ে পড়া কোন যুবলীগ কর্মীর নীতি হতে পারে না- অর্থমন্ত্রী

 

স্টাফ রিপোর্টারঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,যুবলীগ নেতাদের বঙ্গবন্ধুর নীতি ও ত্যাগের আদর্শ নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সন্ত্রাস, মাদক, দুর্নীতিতে জড়িয়ে পড়া কোন যুবলীগ কর্মীর নীতি হতে পারেনা। তাই সবসময় সবাইকে মনে রাখতে হবে সততাই সবচেয়ে বড়ো শক্তি। একটা দেশ গড়ে তুলতে হলে সবচেয়ে বড়ো প্রয়োজন আমাদের যুব সমাজের মেধা, তাদের শক্তি, তাদের মননকে কাজে লাগানো। আমাদের সবাইকে মনে রাখতে হবে—ভোগে নয়, ত্যাগেই হচ্ছে মহত্ত্ব। কী পেলাম, কী পেলাম না, সে চিন্তা নয়; মানুষকে কতটুকু দিতে পারলাম, কতটুকু মানুষের জন্য করতে পারলাম—সেটাই হবে রাজনীতিবিদের চিন্তা-ভাবনা। একজন রাজনীতিবিদ যে হবে, তার জীবনে ত্যাগ ও মানুষের কল্যাণের আদর্শ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যুবলীগ নেতাদের ত্যাগের মন্ত্রে দীক্ষিত করার পাশাপাশি বিপথে গেলে তার কঠোর অবস্থানের কথাও সকলকে
জানিয়ে দিয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাধারী তরুণ ও যুব সমাজকে বিভ্রান্তির থেকে দূরে রাখতে ও তারা যেন হতাশাগ্রস্ত না হয়ে পড়ে সে লক্ষ্যে একটি যুব সংগঠনের প্রয়োজনীয়তা থেকেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম যুব সংগঠন আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত নবজাতক বাংলাদেশের তরুণ যুবসমাজকে ঐক্যবদ্ধ করে আদর্শিক দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগানোই ছিল যুবলীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। মুক্তিযুদ্ধের চেতনা ও মুজিব ভাবাদর্শের এই সংগঠনটি আজ উপমহাদেশের অন্যতম বৃহৎ যুব সংগঠন হিসাবে খ্যাতি লাভ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে যুবলীগ নেতাকর্মীরা সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও দেশগড়ার কাজে আত্মনিয়োগের পাশাপাশি অপশক্তির অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বারংবার রাজপথে রক্ত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছে।

অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে সুন্দর সময় আমরা এখন পার করছি। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। গত দুই দশকে পৃথিবীতে কয়েকবার অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল। ১৯৯৭ সালে সারা বিশ্বে যে মহা অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল তাতে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বেশ কিছু দেশ চরম অবস্থায় পতিত হয়। আর ২০০৮ সালের বিপর্যয়ে খোদ আমেরিকাসহ অনেক দেশে চরম অবস্থার সষ্টি হয়। কিন্তু তখনও আমাদের অর্থনীতি বিপর্যের সম্মুখীন হয়নি। এখন পৃথিবীতে তৃতীয় চরম অবস্থা বিরাজ করছে আর সেটি হচ্ছে তথাকথিত বানিজ্য যুদ্ধ। চলমান এই বানিজ্য যুদ্ধের প্রভাবে সারাবিশ্বের অথনীতিতে নিম্নমুখীতা দেখা দিয়েছে। এতে চীনের প্রবৃদ্ধি ১৪ দশমিক চার শতাংশ থেকে ৭ শতাংশে নেমে গেছে, কিন্তু বাংলাদেশের অথনীতি এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি বাড়ছে। এটাকে কোন কল্প কাহিনীর মত মনে হলেও এটাই বাস্তবতা। এতে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের মানুষের। কেননা আমাদের উৎপাদন আর চাহিদা আমাদের নিজেরাই তৈরি করি। ফলে আমাদের আথিক খাতে এই মুহুর্তে কোন রকম ঝুঁকি নেই। বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের অথনীতির ভূয়সী প্রশংসা করেছে। আমাদের অগ্রগতি দেখে তারা অভিভূত। অন্য দেশগুলোর কাছে আমাদেরকে তারা ইতিবাচক ভাবে উপস্থাপন করছে। আমাদের রয়েছে কর্মদক্ষ ভবিষ্য যুবশক্তির সম্ভাবনা। ২০৩০ সাল নাগাদ ৩ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং তখন কারোর
কর্মসংস্থানের অভাব থাকবে না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে আগামী বছর ‘মুজিববর্ষ’ উদ্যাপনকালে সারা দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালানোর প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার। বাংলাদেশের একটি ঘরও অন্ধকার থাকবে না। প্রতিটি ঘরে আলো জ্বলবে। কাজের গতি বাড়বে, সময় বাড়বে। বিদ্যুতের আলোয় কাজ হবে। ২০০৯-এ আমরা উদ্যোগ নিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, সত্যি আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি।

লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেবের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক (বি.কম), কুমিল্লা সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ (বি.এ), লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কল্যাণ মিত্র সিংহ (রতন), লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারসহ প্রমুখ।

মাদক,সন্ত্রাস- জঙ্গীবাদ-বাল্যবিবাহ-ইভটিজিংকে লাল কার্ড প্রদর্শন করলো ইবনে তাইমিয়ার শিক্ষার্থীরা

প্রেস বিজ্ঞপ্তি ঃ

মাদক,সন্ত্রাস জঙ্গীবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং কে লাল কার্ড প্রদর্শন করলো কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার আয়োজনে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে লাল কার্ড প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ পিপিএম। সভাপতির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মু.শফিকুল আলম হেলাল।

৮ম ও ১০ম শ্রেণির ২ শতাধিক শিক্ষার্থী লাল কার্ড প্রদর্শন করে মাদক,সন্ত্রাস জঙ্গীবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার ইনচার্জ ,শিক্ষক এবং সাংবাদিক বৃন্দ।