Tag Archives: সীমান্তে

সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে

সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

ডেস্ক রিপোর্ট:

জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি)-এ ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এই সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান প্রথমে তাদের সীমান্ত পোস্টে গুলিবর্ষণ করে। এর জবাবে ভারতও পাল্টা গুলি চালায়। ভারতীয় সূত্রগুলো দাবি করেছে, তাদের সেনাবাহিনী কার্যকরভাবে প্রত্যুত্তর দিলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনার আগে, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে এবং এটিকে “ফলস ফ্ল্যাগ অপারেশন” বলে উল্লেখ করে।

এই হামলার পর উত্তেজনা আরও বেড়ে যায়। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং সামরিক সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে।

 

সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা

সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে ভারত: ভারতীয় হাইকমিশনার

সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে ভারত: ভারতীয় হাইকমিশনার

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিপ্রেক্ষিতে, রোববার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সশরীরে হাজির হয়ে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের ব্যাখ্যা দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলা করতে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশ সীমান্ত অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর, এবং এই জন্য সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে ভারত।

প্রণয় ভার্মা আরও বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া স্থাপনের বিষয়ে তাদের মধ্যে একটি সমঝোতা রয়েছে। বিএসএফ ও বিজিবি এই বিষয়ে যোগাযোগ রাখছে এবং বাস্তবায়ন ও অপরাধ দমনে একটি সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল।

রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে কিছুদিনের মধ্যে ডাকা হবে। তিনি জানান, সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিজিবি এই বেড়া নির্মাণ বন্ধ রাখতে কঠোর অবস্থানে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাটের দহগ্রামসহ পাঁচটি স্থানে বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল, এবং এখন সেই চুক্তিগুলোর পূর্ণবিবেচনা করা হবে।

সীমান্তে বিএসএফের গুলিতে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া এবং ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ারসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যান। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতরার পথে ভারতের সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় স্থানীয়রা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান।

গুলির শব্দ শুনে চোরাকারবারি প্রতিহত করতে পঞ্চগড়ে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, “সীমান্তে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।”

এছাড়াও, ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সীমান্তে নিয়ম-নীতির বাইরে

সীমান্তে নিয়ম-নীতির বাইরে ভারতকে ছাড় দেবো না: বিজিবি মহাপরিচালক

সীমান্তে নিয়ম-নীতির বাইরে ভারতকে ছাড় দেবো না: বিজিবি মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন কোনো কিছুতে নিজেরা ছাড় দিয়ে সীমান্তে কিছু হবে না।

তিনি জানান, ‘কারণ বিএসএফের চাইতে বিজিবি কোনো অংশে কম নয়। সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। বিজিবির পক্ষ থেকে আশ্বাস-নিশ্চিত করছি, সীমান্ত রক্ষায় আমরা বদ্ধপরিকর। নিয়ম-নীতির বাইরে আমরা বিএসএফ বা ভারতকে ছাড় দেবো না।’

সার্বিক নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমি সীমান্ত ও বিজিবির প্রেক্ষাপট থেকে বলতে পারি, সীমান্তে যারা মাইনরিটি আছেন তারা চলে যেতে পারেন- এ ধরনের অপপ্রচার অতিরঞ্জিত প্রচার করা হচ্ছিল। সে সময় বিএসএফ তাদের ক্যাম্পগুলোতে জনবল বাড়িয়েছে। তাদের অত্যন্ত সতর্ক অবস্থায় দেখা গেছে। কিছু কিছু ক্ষেত্রে তাদের (ভারতের) সেনাবাহিনী আসার কথা নয়, কিন্তু সে সময়ে আমরা ভারতীয় সেনাবাহিনীর গাড়ির মুভমেন্ট সে পর্যন্ত দেখেছি, যেখানে তাদের আসার কথা না।’

তিনি জানায়, ‘হয়তো তারা শঙ্কায় ছিল যে বড় সংখ্যক একটা অংশ বাংলাদেশ থেকে ভারতে যায় কি না। আমরা এটার লিখিত ও মৌখিক প্রতিবাদ করেছি। পরবর্তী সময়ে ডিজি পর্যায়ে বিএসএফের সঙ্গে যে বৈঠক হবে সেখানে উত্থাপন করা হবে। তবে তারা (বিএসএফ) জানিয়েছে, তাদের সেনাবাহিনী সেখানে ছিল না। তবে তারা নিরাপত্তা বাড়িয়েছে। তারা নানানভাবে এদিকে খেয়াল রাখার চেষ্টা করছে।’

আমাদের দেশের কিছু কিছু অপরাধী চক্র বিএসএফকে তথ্য দিচ্ছে দাবি করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা এমন কয়েকজনকে শনাক্ত করে এনটিএমসির মাধ্যমে পুলিশে সোপর্দ করেছি।’

বিজিবির আওতাধীন এলাকায় গতবারের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা কমেছে না বেড়েছে? জানতে চাইলে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘অন্য বছরের তুলনায় এবার এক অর্থে কমেছে। অন্য বছর সুনির্দিষ্ট স্থান ছাড়াও পূজা মণ্ডপ হতো। এবার সেটা নিরুৎসাহিত করা হয়েছে। এটা করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। কারও অধিকার খর্ব করার জন্য নয়। যাতে করে যেখানে হচ্ছে সেখানে যেন ভালভাবেই পূজা হয়।’

তিনি জানান, ‘সীমান্তবর্তী এলাকায় কিছু বড় মন্দির ওপারে-এপারেও আছে। সেখানে যাতে ক্রস বর্ডার না হয় সেটা নিরুৎসাহিত করা হয়েছে। তবে গতকাল থেকে মহালয়া শুরু হয়েছে। সুন্দর আমেজেই সেখানে পূজার আয়োজন হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা আর সীমান্তে পিঠ দেখানো না। এরমধ্যে বিজিবি কর্তৃক বিএসএফ সদস্যও আটক হয়েছেন। বিজিবি সার্বিকভাবে বিষয়টি কীভাবে নিচ্ছে- জানতে চাইলে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘বিএসএফ সদস্য একজন কৃষককে ধাওয়া করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এ ক্ষেত্রে ওই বিএসএফ সদস্য ভুল স্বীকার করেন, তাহলেও কিছু নিয়ম-নীতি আছে। আটক ব্যক্তি কোনো ধরনের ক্ষতি করবে না বলে যদি জানান তাহলে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক করে তাকে ফেরত দেওয়ার বিধান রয়েছে।’

সীমান্ত রক্ষায় বিজিবি বদ্ধপরিকর বলে জানিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসীমান্ত রক্ষায় বিজিবি বদ্ধপরিকর বলে জানিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

তবে বিষয়টি সিরিয়াসলি নিয়েছেন জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ‘কিছুদিন আগে কুলাউড়ায় স্বর্ণা দাস, ঠাকুরগাঁওয়ে জয়ন্ত মারা গিয়েছে সীমান্তে, যারা সাবালকই নয়। তাহলে তাদের হত্যা করতে হবে কেন? তারা তো নিরস্ত্রও ছিল। এ দুটি ঘটনার পরই ওই বিএসএফ সদস্য ঢুকে পড়লে আমরা আটক করি। আমরা বলেছি, বিওপি পর্যায়ের বৈঠকে আমরা ফেরত দেবো না। ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকের প্রস্তাবেও আমরা বলেছি হবে না, সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক করে তাকে ফেরত দিয়েছি।’

তিনি বলেন, ‘ওই বিএসএফ সদস্য লিখিত দিয়েছেন তিনি বাকি জীবনে আর এ ধরনের কাজ করবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, পরদিন কিছু ভারতীয় পত্রিকায় লেখা হয় বাংলাদেশি কৃষক নিরস্ত্র অবস্থায় বিএসএফ সদস্যকে পেয়ে ধরে নিয়ে গেছে। সেটা নিয়ে আমাদের দেশে কোনো খবর হয়নি। আমরাই প্রতিবাদ পাঠিয়েছি তাদের পত্রিকায়।’

বিজিবি মহাপরিচালক আরও জানান, ‘আমরা সীমান্তে পিঠ দেখাবো না। আগে এ ধরনের ঘটনায় নানান ক্লিয়ারেন্স নিয়ে কাজ করা লাগতো। এখন আমি সরাসরি কাজ করতে পারছি। তবে অফিসিয়াল পেশাদার একটা সম্পর্ক বিএসএফের সঙ্গে রাখতে হবে। সেটা রক্ষয় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সীমান্ত নিরাপত্তার স্বার্থে। তবে কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে সীমান্তে কিছু হবে না। কারণ বিএসএফের চাইতে বিজিবি কোনো অংশে কম নয়।’

সূত্র: জাগোনিউজ

সীমান্তে বিজিবির সাথে কাজ করছে পুলিশ : আইজিপি

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারে সীমান্তবর্তী এলাকায় চলমান সহিংসতায় সৃষ্ট সংকট মোকাবিলায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) পাশে থাকার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় ‘ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এসব বলেন।

সীমান্তে চলমান সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এ ব্যাপারে বিজিবি কাজ করছে। আমরা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আমাদের কাছে আইনানুগভাবে যে সহযোগিতা পাবে আমরা বিজিবিকে সেটা দেব।

নৌ-তদন্ত কেন্দ্র প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ নগরী, এখানে দেশের প্রধান সমুদ্র বন্দর রয়েছে। এ কেন্দ্র চালুর মাধ্যমে এ এলাকার পাশাপাশি নৌ-এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে আমাদের সদস্যরা কাজ করবেন। এতে করে বন্দরের কার্যক্রমের গতিশীলতাও বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে কর্ণফুলীর রাঙাদিয়া, চাক্তাই ও গুপ্তখাল এলাকায় আরও তিনটি নৌ-তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। দুই লাখ সদস্যের এ বিশাল বাহিনী সরকারের বিধিবিধান মেনে আমরা শৃঙ্খলা বজায় রাখি। শৃঙ্খলার বিষয়ে আমরা জিরো টলারেন্সের নীতি গ্রহণ করি। আমাদের সদস্যরা যথাযতভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা ঈর্ষণীয় একটা পর্যায়ে অবস্থান করছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এএসএম মাহাতাব উদ্দিন, বন্দর ডিসি শাকিলা শারমিন, নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিন, কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, এসি আরিফ হোসেন, ওসি জহির হোসেন প্রমুখ।

উল্লেখ্য চট্টগ্রাম বন্দর চ্যানেলের নিরাপত্তা জোরদার করতে বন্দর কর্তৃপক্ষ ২০০২ সালের দিকে নৌ-তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানায়। পরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কর্ণফুলী নদীর দুই তীরে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর, রাঙাদিয়া, নগরীর চাক্তাই ও গুপ্তখাল এলাকায় চট্টগ্রাম বন্দরের জায়গায় দুটি করে চারটি নৌ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়।