মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  দেবিদ্বার উপজেলায় মাদকসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী মোঃ ওবাইদুল হক (৪২), জিল্লুর রহমান (২৮) এবং আমির হোসেন (৩৫)’কে ৫০ টি ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা নেওয়ার ম্যাটসহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামীগণ ও উদ্ধারকৃত মালামাল দেবিদ্বার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।