Tag Archives: ৩ জন গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কুমিল্লার এসপি পরিচয়ে প্রতারণা, ৩ জন গ্রেফতার

ইসতিয়াক আহমেদ:

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কুমিল্লা জেলার এসপি পরিচয়ে কনস্টেবল নিয়োগে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

গত দুদিনে ঢাকা ও মাদারিপুর জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।

গ্রেফতার হওয়া প্রতারকরা হলেন মাদারিপুর জেলার রাজৈর উপজেলার শাখারপাড় মোল্লাবাড়ির মৃত. শাহাদাত হোসেন ওরফে শুকুর আলীর ছেলে মেরাজুল ইসলাম প্রকাশ লায়ন মেরাজ (৪৬), এইকই জেলার লুন্দি এলাকার সুলতান খন্দকারের ছেলে মোঃ জামান খন্দকার প্রকাশ আলীমুজ্জামান (৪৩) ও একই জেলার রায়েরকান্দি এলাকার সারোয়ার ফকিরের ছেলে মো: রিপন ফকির (৩৭)। এর মধ্যে মেরাজুল ইসলাম প্রকাশ লায়ন মেরাজ ডিএমপি কদমতলী থানার প্রতারণা মামলার সাজা প্রাপ্ত আসামী এবং মোঃ জামান খন্দকার প্রকাশ আলীমুজ্জামান ডিএমপির বংশাল থানার চাঁদাবাজির মামলার আসামি।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগ করা হবে মর্মে পত্রিকায় বিজ্ঞপি দেখে জনৈক মরিময় বেগম এবং তার স্বামী শরিফুল ইসলাম কামাল তাদের নাতি ফাহিমকে উক্ত পদের জন্য আবেদন করতে বলেন।ডিগ্রী ১ম বর্ষের ছাত্র ফাহিম উক্ত পদের জন্য অনলাইনে আবেদন করেন।এরই মধ্যে শরিফুল তার অফিসের সহকর্মী আনোয়ারের মাধ্যমে জানতে পারেন, লায়ন মেরাজ নামের একজন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আছেন। যিনি তদবীর করলে শরীফুলের নাতির পুলিশের চাকুরী হয়ে যাবে। এরই প্রেক্ষিতে বাদীনির স্বামী শরিফ তার সহকর্মী আনোয়ার হতে লায়ন মেরাজের মোবাইল নাম্বার সংগ্রহ করে গত ৯ ফেব্রুয়ারি পুলিশের চাকরীর বিষয়ে কথা বলে এবং মেরাজের ব্যবহৃত হোয়াটসঅ্যাপে শরীফুল তার নাতির পরীক্ষার প্রবেশপত্রসহ যাবতীয় কাগজপত্র পাঠায়। তাছাড়া চাকরী পেতে হলে ৩ লক্ষ টাকা ঘুষ প্রদান করতে হবে বলে লায়ন মেরাজ জানালে শরীফুল রাজি হয়। পরবর্তীতে গত ১০ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার পুলিশ সুপার পরিচয়ে মোঃ জামান খন্দকার প্রকাশ আলীমুজ্জামান নামের এক ব্যক্তি শরীফুলকে ফোন করে জানায়, আপানার নাতির বিষয়ে তদবীর আছে। ৩ লাখ টাকায় হবে না, ৫ লাখ টাকা লাগবে। শরীফুল এতে রাজি হলে প্রতারকরা কয়েকটি বিকাশ ও নগদ নাম্বার দেয়। উক্ত বিকাশ ও নগদ নাম্বারে শরীফুল গত ১১ ফেব্রুয়ারি হতে ১৯ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সর্বমোট ৬ লক্ষ টাকা প্রদান করে। কিন্তু গত ২৭ ফেব্রুয়ারি নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল দিলে উক্ত ফলাফলে শরীফুলের নাতির নাম না থাকলে তাদের সন্দেহ হয়। তখন শরীফুল কুমিল্লা জেলার পুলিশ সুপারের সরকারী মোবাইল নাম্বারে যোগাযোগ করলে পুলিশ সুপার, বাদানিকে এই বিষয়ে কিছু জানেনা বলে সরাসরি অফিসে আসতে বলেন। তখন বাদীনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। উক্ত ঘটনায় বাদীনির অভিযোগের প্রেক্ষিতে মুরাদনগর থানায় ভুয়া সরকারী কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গত ০১ মার্চ অর্থ আত্মসাৎ এর একটি মামলা দায়ের করা হয়।

উক্ত মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা শাখার ০২টি টিম ডিএমপি ঢাকা ও মাদারীপুর জেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের মুলহোতা প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় প্রদানকারী মেরাজুল ইসলাম প্রকাশ লায়ন মেরাজ(৪৬) এবং কুমিল্লা পুলিশ সুপার পরিচয় দানকারী আসামী মোঃ জামান খন্দকার প্রকাশ আলীমুজ্জামানসহ(৪৩) তাদের সহযোগী আসামী মোঃ রিপন ফকিরকে(৩৭) গ্রেফতার করেন।

প্রতারকদের কাছ হতে আত্মসাৎকৃত টাকা এবং প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও সীম উদ্ধার করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের অফিসারদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে। আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায়ও উক্ত বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। আসামীরা স্থানীয়ভাবে হ্যালো টিম নামে পরিচিত।

 

বিদেশ যাওয়ার টাকা যোগাতে বাবার সাথে প্রতারণা ও অপহরণের অভিনয়,৩ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:
বিদেশ গমণের টাকা যোগাতে বাবার সাথে প্রতারণা ও অপহরণের অভিনয় করার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গত ২১ এপ্রিল র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা অফিসে এসে মোঃ আব্দুস সোবহান, পিতা-মৃত মোঃ নুরুজ্জামান, সাং-আদ্রা, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লাতার শ্যালক মোঃ ফজলে হাছিব মজুমদার(২৩)‘কে কে বা কাহারা অপহরন করেছেন এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন গত ২০ এপ্রিল দুপুর ১টা হতে ২টার মধ্যে কুমিল্লার লাকসাম হতে কুমিল্লা শহরে আসার পথে অজ্ঞাতনামা স্থান হতে অপহরণ হয়। একই তারিখ তার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাই। আমরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করতে থাকি কিন্তু কোথাও তার কোন সন্ধান পাইনি। পরবর্তীতে ২১ এপ্রিল সকাল সাড়ে ৭ টার সময় তার শশুর, শাশুরী এবং তার নাম্বারে বার বার ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে গত ২৫ এপ্রিল সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফজলে হাছিব মজুমদার(২৩), পিতা-মনিরুল ইসলাম, সাং-দক্ষিণ ফেনুয়া, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ ফজলে হারিছ মজুমদার(২৩) জানায় গত ২০ এপ্রিল বেলা ১১টার সময় বাড়ি থেকে ফ্যান ঠিক করার কথা বলে লাকসামের উদ্দেশ্যে রওয়ানা করে। সে লাকসাম আসার পরে আনুমানিক ২ টার সময় অজ্ঞাতনামা কিছু মলম পার্টি তাকে অজ্ঞান করে ফেলে অজ্ঞাতনামা একটি বাড়িতে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দেয়। সেখানে অজ্ঞাতনামা মলমপার্টিরা তার সঙ্গেথাকা মোবাইল, বিকাশের পাসওয়ার্ড এবং টাকাপয়সা ছিনিয়ে নিয়ে তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। পরবর্তীতে মলম পার্টির সদস্যরা তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে তার বাবা-মা এবং দুলাভাই এর নাম্বারে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে এবং ৩/৪দিন তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গুরতে থাকে।

পুনরায় তাকে অপহরণের বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে অন্য আরেকটি গল্প উপস্থাপন করে এবং এতে করে আমাদের সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে মোঃ ফজলে হাছিব মজুমদারের ব্যাপক গড়মিল থাকায় পুনরায় মোঃ ফজলে হারিছ মজুমদারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ঘটনার দিন গত ২০ এপ্রিল ২০২২ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় বাড়ি থেকে ফ্যান ঠিক করার কথা বলে লাকসামের উদ্দেশ্যে রওয়ানা করে। ফ্যানের দোকানে ফ্যান রেখে লাকসাম থানার পশ্চিমগাঁও সংলগ্ন কুটুমবাড়ি রেস্টুরেন্ট এর পাশে মারকাজুল সুন্নাহ বন্ধু মাজেদের মাদ্রাসায় চলে যায়। সেখানে যাওয়ার পরে আনুমানিক ১৭:০০ ঘটিকার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে ফেলে এবং পরেরদিন ২১ এপ্রিল সকাল ০৭:৩০ ঘটিকার সময় সে এবং তার বন্ধুওসমাননিজেদের মূখে গামছা বেধেতার বাবার ফোন নাম্বারে কল দিয়ে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং তাকে ফিরে পেতে হলে ১০ লক্ষ টাকা মুক্তিপন লগবে অন্যথায় তাকে হত্যা করা হবে বলে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। তার পর আবার ফোন বন্ধ করে দেয়। ইতিমধ্যে সে জানতে পারে তার পরিবার তার অপহরণের বিষয়টি নিয়ে লাকসাম থানায় অভিযোগ করেছে। তখন সে ২১ এপ্রিল রাত ২০:০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় তার পরিচিত বন্ধু মাজেদ এর বাসায় গিয়ে রাত্রী যাপন করে এবং সেখানে থাকা অবস্থায় ২২ এপ্রিল পুনরায় তার মায়ের মোবাইলে ফোন করে হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। ওসমান ও মাজেদের মাধ্যমে মোঃ ফজলে হারিছ মজুমদার জানতে পারে ইতিমধ্যে তার অপহরণের বিষয়টি নিয়ে র‌্যাব কাজ শুরু করেছে তাই ২৩ এপ্রিল সকাল ১১:০০ ঘটিকায় নিজের অবস্থান পরিবর্তনের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় গমন করে এবং সেখানে তার দুলাভাইকে ফোন করেঅত্যন্ত কঠোরভাবে হুমকি প্রতর্শন করে এবং তাদেরকে হুশিয়ারি প্রদান করে যেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট না গিয়ে তার দাবী অনুযায়ী ১০ লক্ষ টাকা প্রদান করে।

ওসমানের নিকটবিস্তারিত জিজ্ঞাসাবাদে জানায়ায়, সেচ্ছায় আত্মগোপনে থাকা মোঃ ফজলে হারিছ মজুমদার(২৩) একজন নব্য বিবাহিত যুবক। তার ইচ্ছে ছিলো বিদেশ যাবে এবং নিজেকে বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত করবে। কিন্তু সে বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান হওয়ায় তার বাবা মা কোনভাবেই তাকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না। এমতাবস্থায় সে তার পরিবারকে না জানিয়ে নিজে থেকেই পাসপোর্ট তৈরী করে। বিদেশ যাওয়ার যতো প্রয়োজনীয় অর্থ নিজের নিকট না থাকায় সে তার বন্ধু ওসমান ও মাজেদের সাথে আত্মগোপনে থেকে পরিবারের নিকট থেকে বিদেশ গনমনের প্রয়োজনীয় অর্থ আদায় করার পরিকল্পনা করে। পরবর্তীতে মোঃ ফজলে হারিছ মজুমদারের দেয়া এমন তথ্যের ভিত্তিতে গত ২৫ এপ্রিল কুমিল্লা জেলার লাকসাম থানা এবং কোতয়ালি থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মলম পার্টির সদস্য মোঃ ওসমান গনি(২৬), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-সাতেশ্বহর, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা এবং আব্দুল মজিদ(২৭), পিতা-মোজাম্মেল হক, সাং-দক্ষিণ ফেনুয়া, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।