,

লাকসামে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2017
news-image

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে পৌরশহরের পূর্বপাড়া বাতাখালী গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাবেয়া আক্তার রিপা (২৪) নামের এক গৃহবধু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরশহরে পূর্বপাড়া বাতাখালী গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের বাড়ীতে কেয়ারটেকার হিসাবে ৩ বছর ধরে দুই সন্তান নিয়ে থাকতেন আবদুল আজিম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রিপা। সোমবার রাতের খাবারের শেষে স্বামী-স্ত্রী’র মধ্যে মোবাইল নিয়ে কথা কাটাকাটির শুরু হয়। স্বামীর সাথে অভিমান করে রাবেয়া আক্তার রিপা সবার অগোচরে বাড়ীর নতুন বিল্ডিংয়ের কাজের বাঁশের মাচার সাথে গলায় দঁড়ি পেচিয়ে আত্মহত্যা করে। স্বামী আবদুল আজিম ঘুম থেকে উঠে বিছানায় স্ত্রীকে না দেখে খোঁজাখুঁজি করলে ওই বিল্ডিংয়ের মাচার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেঁখতে পেয়ে শোরচিৎকার দিলে, আশে পাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লাকসাম থানা তদন্ত ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।