,

দেবিদ্বারে যানজট নিরসনে নিউমার্কেট পানবাজার এলাকায় উচ্ছেদ অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
January 27, 2021
news-image

মোঃ জামাল উদিন দুলাল :
বুধবার বিকেলে দেবিদ্বার নিউমার্কেট পানবাজার ও তরকারী বাজারের সড়ক প্রশস্তকরণে অবৈধ দখলদারী ২টি দোকানের ভিটি উচ্ছেদ ও অন্তত ২৫টি দোকানের অগ্রভাগের ছামানা উচ্ছেদ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন, পৌর সচিব মো. ফখরুল ইসলাম, পল্লীবিদ্যুৎ সমিতি দেবিদ্বার কার্যালয়ের ডি,জি,এম মৃনাল কান্তি চৌধুরী, প্রভাষক সাইফুল ইসলাম শামিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা সাদ্দাম হোসেন, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক আঃ বাতেন সহ একদল পুলিশ সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, নিউমার্কেট এলাকার যানজট নিরসনের জন্য পথচারিদের নির্বিঘ্নে  চলাচলসহ পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে।