,

অবশেষে বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
November 12, 2020
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় জেতার পর দীর্ঘদিনের প্রেমিক ও তার সন্তানের বাবা ক্লার্ক গেফোর্ডকেই বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন (৪০)। তবে কবে বিয়ে করবেন তা তখন জানান নি তিনি। এবার নিজেই পরিষ্কার করলেন নিজের বিয়ের কথা।

সম্প্রতি নিজের বিয়ের ব্যাপারে দেশটির গণমাধ্যমকর্মীদের জেসিন্ডা বলেন, সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বেশ কয়েকটি পরিকল্পনা আছে আমার। বিয়ের আয়োজন সম্পর্কে পরিবার ও বন্ধুদের বিস্তারিত জানাবো।

জানা গেছে, ৪০ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন ৪৪ বছর বয়সী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সম্পূর্ণ করেছেন। তাদের দুই বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

২০১২ সালের একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরডার্ন ও গেফোর্ডের প্রথম দেখা হয়েছিল। এরপর প্রেম থেকে পরিণয়, ২০১৮ সালের জুনে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। পরে তিনি শিশুসহ নিউইয়র্কের জাতিসংঘের সম্মেলনেও যোগ দিয়েছিলেন।

উল্লেখ্য, বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল এটি। প্রথম জন ছিলেন পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।