,

আওয়ামী লীগের নতুন উপদেষ্টার নাম ঘোষনা

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের নতুন উপদেষ্টার নাম ঘোষনা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘…বাংলাদেশ আওয়ামী লীগ গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক দলীয় সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেছেন।’

চিঠিতে আশা প্রকাশ করা হয়, খন্দকার মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগ সংগঠনে নতুন গতিবেগ সঞ্চার করতে সহায়ক হবে।

ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে অভিনন্দন জানান ওবায়দুল কাদের।