,

আজকের ছড়া-“কাঁশ ফুলের হাসি”

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2018
news-image
কাব্য কবির•

শরৎ এলেই কাঁশফুলে

হাসে নদীর কূলে,
শীতল বাতাস পেয়ে ফুলে
হ্নদয়টা দ্যায় খুলে।
রাতে,চাঁদের জোছনা নামে
কাঁশফুলের ঘ্রাণে,
কাঁশফুল, দ্যায় যে দোলা
অবুঝ এই প্রাণে।
কাঁশ ফুলের হাসি যেন
রাজকন্যার মতো
চাঁদের জোছনা পড়লে হাসে
মুখটি অবিরত।
কাঁশফুলের হাসি দেখলে
হ্নদয়ে দ্যায় দোলা,
শত কষ্টের মাঝেও কি
যায় কি তাকে ভোলা??