আঞ্চলিকতা ভুলে প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকবে প্যারিসের ফেনী সমিতি
ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স :
ফ্রান্সের রাজধানী প্যারিসে ফেনী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্যারিসের স্থানীয় একটি পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কুতুব উদ্দিন জিকো। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মামুন ।
বক্তব্য রাখেন সহ-সভাপতি বেলায়েত মেম্বার, মাঈনুদ্দিন খোকন, মোঃ মজনু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি রেজাউল করিম মাসুদ, খান মনির উল্লাহ, সাইফুর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক আসিফুল হাসান, প্রচার সম্পাদক সাফায়েত জামিল , দপ্তর সম্পাদক মাসুদ আল আজাদ, মোঃ ওসমান গনি সহ আরো অনেকে।
বক্তারা বলেন, এই সংগঠন আঞ্চলিকতার উর্ধেব উঠে প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকবে, এছাড়াও ফ্রান্সে আসা ফেনী জেলার নবাগতদের যেকোনো ধরনের সহযোগিতা এবং প্রবাসে কেউ মারা গেলে তার মরদেহ দেশে প্রেরণ ,আর্থিক ও প্রশাসনিক সব ধরনের সহযোগিতা করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ফ্রান্সে অবস্থানকৃত বাংলাদেশের সংগ্রামী সাধারণ মানুষদের প্রতি এবং অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রিয় সংগঠন ফ্রান্সস্থ ফেনী সমিতি প্যারিসে সম্মানিত সভাপতি প্রিয় কুতুবউদ্দিন জেকো মহোদয় ও কমিটির অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উপস্থিত রয়েছেন জাতীর বিবেক আমার ভালোবাসার সাংবাদিক বন্ধুগনসহ ফ্রান্সে অবস্থিত সকল বাংলাদেশী পà§