,

আবার ও কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ময়নামতি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস এর প্রভাবে দেশের কর্মহীন – দরিদ্র -আয় শূন্য মানুষের পাশে দাঁড়ালেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন ।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন জুড়ে সকল ওয়ার্ডে অসংখ্য পরিবারের মাঝে চাল ,ডাল, আলু, তৈল, পেঁয়াজ, লবণ,ও সাবান বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন এর সভাপতি  জামাল খন্দকার, সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন , অর্থ সম্পাদক  আবুল বাশার বাকি,  যুগ্ম সম্পাদক এ.এইচ. এম তারিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক  আনোয়ার হোসেন , সমাজ কল্যাণ সম্পাদক  মঞ্জুর হোসেন, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন,সফিউল আজম রিপন, ইকবাল হোসেন ও আরিফ হোসেন।

আজীবন সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন  শাহ আলম ভুইঁয়া, মোঃ সালাউদ্দিন।  এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিকবিদ আবু তাহের ঠিকাদার, আনোয়ার উল্লা,মিজান ভুইয়া,ইমরান হোসেন এরশাদ,মাহবুব আলম খোকন ও দেলোয়ার।