আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জলবায়ু পরিবর্তন ও সচেতনতায় র্যালী ও আলোচনা সভা
রাসেল আহমেদ, হোমনা:
কুমিল্লার হোমনার আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে জলবায়ুর পরিবর্তন ও সচেতনতায় একটি র্যালী বিদ্যালয়ের আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আতিকুর রহমান, শিক্ষক মানিক মিয়া, মমতাজ বেগম, নাজমা আক্তার, শাহনাজ আক্তার, রাসেল মিয়া, রুবেল হোসেন, মহিউদ্দিন ভূঁইয়া, জাকির হোসেন খন্দকার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষকগণ জলবায়ু পরিবর্তন ও সচেতনতার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।