আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবকের গুলিতে বাঙালি তরুণী নিহত
প্রবাস ডেস্ক :
আমেরিকান কৃষাঙ্গ যুবকের গুলিতে বাঙালি তরুণী নিহত হয়েছে। গত শুক্রবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। সিনথিয়া কস্তা(২২) নামের এই তরুণী তার কৃষাঙ্গ প্রেমিক ডেরিক ম্যান এর সাথে দেখা করতে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গত শুক্রবার ইন্ডিয়ানা পুলিশ ফোন করে সিনথিয়ার বাবা এন্ড্রু ডি’কস্তাকে মৃত্যুর খবর নিশ্চিত করে। সিনথিয়া তার বাবা এন্ড্রু ডি’কস্তা ও মা সিসিলিয়া কস্তা মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরে নিজ বাড়িতে বসবাস করতো। এই ঘটনা মেট্রো ওয়াশিংটনের বাঙালি সত্যের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর নিহতের বাড়িতে কমিউনিটির মানুষ ছুটে আসে। সিনথিয়াকে বাড়িতে গিয়ে দেখা যায় তার মা কিছুক্ষণ পর পর কান্না করে মেয়ের কথা বলছে সবাইকে। সিনথিয়ার নানী অসুস্থ হয়ে পড়েছে। তার বাবা অঝোরে কেঁদে চলেছে মেয়ে হারানো বেদনায়। স্থানীয় নার্স মিলিতা মন্ডল ও প্রভাতী সিসিলিয়া রোজারিও বার বার ব্লাড প্রেসার চেক করছে।
নিহতের মা সিসিলিয়া জানায়, সিনথিয়া চাকরি সুবাদে ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনে গেলে ডেরিক নামের এক কৃষাঙ্গ যুবকের দেখা হয়। প্রথম দেখতে ডেরিক সিনথিয়া ভালো লাগলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সিনথিয়া বিষয়টি নিয়ে মা বাবার সাথে আলাপ করে। তারা যুবকে দেখতে চাইলে সে ওই যুবককে বাসায় নিয়ে পরিচয় করিয়ে দেয়। সেনাবাহিনীতে কর্মরত সুঠাম দেহের ডেরিকের সাথে মেয়ের বিয়ে দিতে না চাইলে সিনথিয়া নিজের তাগিদে ওই যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। যুবক ভার্জিনিয়ায় থাকতে সিনথিয়া প্রায় যুবকের বাড়ি চলে যেত। এক সময় যুবকের সাথে খুনসুটি দেখা দিলে সিনথিয়া ছয় মাস পূর্বে মা বাবার কাছে চলে আসে। মা কারণ জানতে চাইলে সিনথিয়া জানায়, ওই যুবক সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছে