,

উন্নয়নশীল দেশে বাংলাদেশ উন্নীত হওয়ায় কাশিনগরে দিনব্যাপি অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2018
news-image

 

শাহ ইমরানঃ

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উন্নতি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে দিনব্যাপি আলোচনা সভা, খেলাধুলা ও বাউল গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার কাশিনগর বি এম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ জালাল মজুমদার জালালসহ কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাংলাদেশের নামকরা বাউল শিল্পী ফকির মোঃ সাহাব উদ্দিনসহ আরো অনেকে।