,

ঋণের চাপে যুবকের আত্মহ’ত্যা

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2022
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে রুবেল মজুমদার (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার মধ্য মুছাপুর গ্রামের দিলিপ চন্দ্র মজুমদারের ছেলে। সে চৌমুহনী বাজারে একটি সেলুনে নরসুন্দরের কাজ করতো।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি মরদেহ উদ্ধারের সত্যত্যা নিশ্চিত করে জানান, নিহত যুবক চেীমুহনীতে ভাড়া বাসায় থাকত। টাকা পয়সার ঋণগ্রস্ত হওয়াতে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।