এখনাে আছেন নিখোঁজ বিএনপির নেতা ‘ইলিয়াস আলী’
নিউজ ডেস্ক: সিন্ডিকেটের কবল থেকে বেরিয়ে নতুন বিএনপিকে দেখা যাবে দলটির ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে। অতীতের সব আন্দোলনের ব্যর্থতার গ্লানি মুছতে যেকোন মূল্যে নতুন কমিটির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ পরিকল্পনা রয়েছে দলটির। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।সেই সূত্রতে উঠে এসেছে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলির নাম। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে হচ্ছে নানান আলোচনা সমালোচনা।
এদিকে কাউন্সিল নিয়ে দলের মাঠ পর্যায়ের নেতাদের রূপরেখা নিয়ে ভিন্ন ভিন্ন মত লক্ষ্য করা গেছে। তবে বেশিরভাগ নেতাকর্মীর প্রত্যাশা কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াবে। বিএনপি সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে কাউন্সিল হলেও ঐতিহ্যগত কারণেই পদাধিকার বলে বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দলটির চেয়ারপারসন থাকবেন। এবং তারেক রহমানকে কো-চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে। সেক্ষেত্রে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে বিচারপতি টি এইচ খানকে দায়িত্ব দেয়া হতে পারে।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসচিব পদে গত কয়েকমাস ধরেই একাধিক নেতার নাম শোনা যাচ্ছে। তবে এক্ষেত্রে বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকেই হাইকমান্ডের দৃষ্টি রয়েছে।
এছাড়া মহাসচিব পদে যারা আলোচনায় রয়েছেন তাদের কারো নামে রয়েছে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, কারো নামে রয়েছে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগও। এ পদে আলোচিত অধিকাংশ নেতাই স্বাস্থ্যগত জটিল রোগে ভুগছেন।
এদিকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি থেকে কয়েকজনকে উপদেষ্টা কমিটিতে দেয়ার দাবি রয়েছে দলটিতে। এ তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বেগম সরোয়ারি রহমান এবং এম শামসুল ইসলাম।
স্থায়ী কমিটির নতুন মুখের আলোচনায় রয়েছেন মির্জা à¦