,

এরশাদকে রওশন তুমি কোথায়? আমাকে নিলে না কেন?

আজকের কুমিল্লা ডট কম :
February 4, 2016

ঢাকা : বৃহস্পতিবার দুপুর। রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাপা মহানগর উত্তর এ সংবর্ধনার আয়োজন করে। মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতির সভাপত্বিত্বে বক্তব্যের শুরুতেই এইচএম এরশাদ উল্লেখ করেন, ‘তোমাদের একটা কথা বলি, একটু আগে রওশন ফোন করেছিলেন। আমাকে বললেন– তুমি কোথায়? আমি বললাম –আমার ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে আছি। তিনি আমাকে জিজ্ঞেস করলেন – আমাকে নিলে না কেন? আমি বললাম– এখানে তো আমারো আসার কথা ছিল না, অনেকটা হঠাৎ করেই এসে পড়েছি।’

01_Raushan+Ershad_Budget_briefing_090615_0014

এরপর দলের কর্মী-সংগঠকদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আজ এখানে আমার আসার কথা ছিল না, তবু আমি এসেছি। আমি শুধু এসেছি তোমাদের জন্য। তোমাদের দেখে ভালো লাগল, দুঃখ বেদনা হতাশা দূর হয়ে গেল।’ জিএম কাদেরকে জাতীয় পাটির কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদে পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহন সঠিক ছিল উল্লেখ করে এইচএম এরশাদ বলেন, ‘আমার গোটা রাজনীতির জীবনে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, তাহলে তা হচ্ছে এ ঘোষণা। এতদিন আমি একটা চাপা কষ্ট নিয়ে ঘুরতাম। মনে শান্তি ছিল না, হাসি ছিল না। প্রতিনিয়ত দুশ্চিন্তা হত, আমি না থাকলে জাতীয় পার্টি…আমার সন্তানের কী হবে? কিন্তু এখন আমি নিশ্চিন্ত, আমার সন্তান বেঁচে থাকবে। এ একটি ঘোষণার মধ্য দিয়ে আমি বেঁচে থাকলাম। আমরা সন্তান জাতীয় পার্টি এবং তোমরা বেঁচে থাকলে।’

 

জাতীয় পার্টির পুর্নবহাল মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদারের প্রশংসা করে এরশাদ বলেন, ‘রুহুল আমিন ১৪ বছর দলের মহাসচিব ছিল। কিন্তু আমি তাকে সরিয়ে দে