,

কচুয়ায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2018
news-image

মো: সালাউদ্দিন সোহাগ,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে ৪০ জন অসহায়-গবীর নারীদের মাঝে সেলাই মেশিন দেয়া হয়েছে।

শনিবার বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য রওনক আরা রতœা’র সভাপতিত্বে ও সার্বিক আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ইঞ্জি. মো. ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নীনিমা আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ ও কাদলা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু প্রমুখ।