মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০১৮
news-image

মো. সালাউদ্দিন সোহাগ,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কোয়া-চাঁদপুর গ্রামে ৩০ মে বুধবার আহাদ হোসেন (২) নামের এক শিশু পানিতে পড়ে মারা গেছে।

শিশু আহাদ ওই গ্রামের আবুল হাসানাতের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার শিশু আহাদ বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলার এক পর্যায়ে সকলের অগোচরে পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়।

পরবর্তীতে বাড়ীর লোকজন তার লাশ ভাসন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।